দেশে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে: তারেক রহমান

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:৪৯ পিএম

স্বৈরাচারী বা ফ্যাসিবাদের আমলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘হামলা–মামলা উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে তারা। পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে।’

ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তারেক রহমান। শনিবার বিকেল ৩টায় নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে শুরু হয় এ প্রতিনিধি সমাবেশ।

তারেক রহমান বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বতী সরকার রুপরেখা ঘোষণা করেছে। বিভিন্ন ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের কর্মসংস্থান কর্মপরিবেশ নিশ্চিত করে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি সকলের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐক্য সমন্বিত রাখার পাশাপাশি ভাষা সংস্কৃতি সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ, জাতীয় সংসদ এবং দলীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অর্ন্তভুক্তি নিশ্চিত করা হবে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান বৃদ্ধির পাশাপাশি দেশি–বিদেশি প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটানো হবে। নারী উদ্যোক্তাদের সুবিধা বৃদ্ধিসহ চাকরি সহজীকরণ করা হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমানের ৩১ দফার মধ্যে রেইনবো বাংলাদেশের কথা বলা আছে। রেইনবোর মানে হলো সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। বাংলাদেশের ভবিষ্যত নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী কাজ করছে। উগ্রবাদের কথা বলে তারা জাতিকে বিভক্ত করতে চায়।’ 

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের দায়িত্ব হবে– ঠিক যেমন ৭১ সালে আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম করেছিলাম। আবারও একটা ভূখন্ডের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অধিকার প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র বড় জাতি ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে।’

প্রতিনিধি সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে আরও বক্তব্য রাখবেন, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, আদিবাসী লেখক সঞ্জিব দ্রং, আদিবাসী মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র বর্মন, ট্রাইব্যুানাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিপুল হাজংসহ অন্যরা।

সমাবেশে সমতল অঞ্চলে ১২টি জেলায় বসবাসরত ৩৪টি ভাষাভাষীর জাতিগোষ্ঠী অংশ নেয়। সাংগঠনিক সমাবেশ এবং মতবিনিময়কে ঘিরে সকাল থেকেই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতারা ময়মনসিংহে আসতে শুরু করেন। পরে বিএনপির পক্ষ থেকে আদিবাসী নারীদের মধ্যে ২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। 
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর