দেশে কারও নিরাপত্তা নেই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

নিজের বাড়িতে হামলার প্রসঙ্গ টেনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘এ দেশে কারও নিরাপত্তা নেই।’ সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের নিজ বাস ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেন, ‘আমার বাসায় আক্রমণ করেছে, যদি এটি সম্ভব হয় তাহলে এ দেশের সকলের বাসা আক্রমণ করা সম্ভব। কারও নিরাপত্তা নেই। এইটা যদি পাকিস্তান হয়ে যেতো– আমি পাকিস্তান ভেঙেছিলাম, এর জন্য আইন অনুযায়ী আমার ফাঁসি হয়ে যেত। আমার এতে কোনো আপত্তি ছিল না, এখনো নাই৷ সেজন্য বলছি দেশে আইনশৃঙ্খলা নেই।’ 

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আপনি তাকিয়ে দেখেন কত পুলিশ দাঁড়িয়ে আছে। কিন্তু কাল যখন বাড়ি ভাঙে তখন একজন পুলিশও ছিল না। এটা আমাদের প্রশাসন পরিচালনার ব্যত্যয়।’ 

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘দেখে গেলাম মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে বাধা দেওয়া হয়, যে দেশ মুক্তিযোদ্ধারা পয়দা দিয়েছে।’

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, ‘শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না। শেখ হাসিনার পর আর বঙ্গবন্ধুর পতন এক কথা না। শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না। এই জিনিসগুলো কেউ কেউ বুজতে চাচ্ছেন না।’

এ সময় কাদের সিদ্দিকীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

গত ১৭ বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতি জ্বালানি খাতে হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে...
দেশের উন্নয়ন ও নতুনভাবে বাংলাদেশকে গড়ে তুলতে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।...
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ নামের চলন্ত একটি ট্রেনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বুধবার ১০টায় দায়িত্ব অবহেলার কারণে চারজন পুলিশ সদস্য প্রত্যাহার করেছে রেলওয়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর