তারেক রহমান দ্রুত দেশে আসবেন এবং জেলায় জেলায় সফর করবেন: রাজিব আহসান 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম

তারেক রহমান দ্রুত দেশে আসবেন এবং জেলায় জেলায় সফর করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব। শেরপুর জেলা শাখার এক মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে গতকাল শুক্রবার রাতে তিনি এ কথা জানান। 

রাজিব আহসান বলেন, সংগঠনকে শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই। সংগঠন শক্তিশালী না থাকলে কারোরই মূল্যায়ন থাকবে না। দ্রুতই তারেক রহমান দেশে ফিরে আসবেন, জেলায় জেলায় সফর করবেন। আমরা যেন তাঁকে বিজয়ের বেশে বরণ করতে পারি।’

স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জনগণের দল, জনগণ বিরক্ত হয় বা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। কেউ এ ধরনের কাজ করলে তাদের স্থান বিএনপিতে হবে না।’ 

শেরপুর জেলা শহরের মাধবপুর সপ্নিল কমিউনিটি সেন্টারে সংগঠনের জেলা আহ্বায়ক মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগঠনে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি সফি উদ্দিন আহমদ সেন্টু, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান সজিব, সহ মহিলা সম্পাদক পারভেছুন্নাহার নিপুসহ আরও অনেকে। এতে সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের কমিটি পুনর্গঠনসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রহুল কবির রিজভী। আজ বুধবার সকালে মহিলা দলের জন্মদিন উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা ঠিক হয়নি জানিয়ে ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর