জাপানের সঙ্গে চুক্তির নামে ভারতকে সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে: আখতার 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম

জাপানের সঙ্গে চুক্তির নামে ভারতকে সুবিধা দেওয়ার পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে সুবিধা দেওয়ার চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

মঙ্গলবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে এনসিপির গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

এসময় মোহাম্মদপুরকে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত করতে এনসিপি শপথ নিয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বিএনপি সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অতীতে দুইবারের মতো এবারও বিএনপির পরিণতিতে ভিন্ন কিছু দেখছেন না তিনি। 

আর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি এভাবে চলতে থাকলে দেশ আবারও ১/১১-এর দিকে এগোতে পারে।’ 

প্রধানমন্ত্রী তারেক রহমানের আশপাশে তেলবাজদের অবস্থান ও সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে বিএনপির অজনপ্রিয়তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেন হাসনাত।

আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ‘২৮...
বিএনপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সব গুজব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ চালুর বিষয়ে বক্তব্য দেওয়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার...
পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় একটি দল। এর দায় তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে আইন অনুযায়ী...
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দুই দলের অধিনায়কের কাছেই উইকেট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কেউই স্পষ্ট জানেন না কেমন হতে যাচ্ছে মিরপুরের উইকেট। অনেকের ধারণা মিরপুরে ফিরছে আবারও সেই স্পিন জাল।  
এক দশকে জাপানে রপ্তানি ৩৫ শতাংশ বাড়লেও আমদানির গতি কম। তবে, বিশ্বব্যাংক কিংবা প্রধান উন্নয়ন সহযোগীরা পিছিয়ে থাকলেও, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কেবল জাপানই দিয়েছে নতুন ঋণের বড় প্রতিশ্রুতি। দুই...
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে চিন্তার ভাঁজ বাংলাদেশ দলে! মিরপুরে অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
তিন দশকের পথচলা। অসংখ্য স্মৃতি, মঞ্চ মাতানো গান আর শ্রোতাদের ভালোবাসা। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ড ভাইকিংস আগামী বছর পূর্ণ করবে ৩০ বছর। বিশেষ এই মাইলফলক উদ্‌যাপনে পুরোনো গানকে নতুন করে...
লোডিং...

এলাকার খবর