এবি পার্টিসহ সমমনাদের সঙ্গে জোট গড়ার চেষ্টা করছে এনসিপি: সারজিস

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম

নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়া এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি নিয়ে জোট গঠনে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এর আগে, এনসিপির হবিগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা আজ সন্ধ্যা সোয়া ৬টায় শহরের এম সাইফুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক এবং যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রীতম দাশ। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক।

এরপর রাত ৮টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা।

প্রধান অতিথি সারজিস আলম নিবারচনী জোটের বিষয়ে বলেন, ‘আমাদের  ঐক্যবদ্ধ হওয়ার  প্রয়োজন। এ ব্যাপারে আলোচনা চলছে। গণঅধিকার পরিষদের সাথে একীভূত হওয়া এবং এবি পার্টির সাথে অ্যালায়েন্স করার বিষয়ে দল পজিটিভিলি আগাচ্ছে। এখনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে পুরো বাংলাদেশ জানবে।’

এ বিষয়ে সারজিস আলম আরও বলেন, ‘সমমনাদের সাথে আলোচনা চলছে। আমরা মনে করি নির্বাচনকে কেন্দ্র তরুণ প্রজন্মের শক্তি ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। জনগণ এটি চায়। এই জন্য আমরা ওই প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন কেন্দ্রিক অ্যালায়েন্স হতে পারে। সময় বলে দেবে এটি কোন দিকে যাবে।’

কাঙ্খিত প্রতীক না পাওয়া প্রসঙ্গে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন জানিয়েছে— শাপলা প্রতীক কেন এনসিপিকে দেওয়া হবে না, তার কোনো সঠিক জবাব তারা দেবে না। কারণ তাদের কাছে আইনগতভাবে যৌক্তিক কোনো সঠিক ব্যাখ্যা নেই। আমরা মনে করি, নির্বাচন কমিশন ব্যক্তি, গোষ্ঠী, দল বা প্রতিষ্ঠানের প্রভাবে প্রভাবিত হয়ে কিংবা ভয়ে ভীত হয়ে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না। আমরা প্রত্যাশা করি, নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেবে এবং সেই প্রতীক নিয়েই আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।’

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর