‘নোট অব ডিসেন্ট’ লিপিবদ্ধ থাকলে জুলাই সনদে স্বাক্ষর: মির্জা ফখরুল

জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে— এমন আশা করে মির্জা ফখরুল বলেন, ‘এবার হিন্দু ভাইয়েরা বুঝতে পেরেছে বিএনপির কোনো বিকল্প নেই। হিন্দু-মুসলিম ভাই-ভাই, এবার ধানের শীষে ভোট দিবে সবাই। আমরা আশাবাদী, জনগণ আমাদের ভোটের মাধ্যমে ক্ষামতায় বসাবে।’

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম

‘নোট অব ডিসেন্টগুলো’ লিপিবদ্ধ থাকলে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজিত এক পথ সভায় একথা বলেন তিনি। 

পথসভায় জুলাই সনদে স্বাক্ষর নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অবশ্যই জুলাই সনদে স‌ই করব, যদি আমাদের দেওয়া প্রস্তাবনা বা কনসার্ন ও নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করা হয় জুলাই সনদে।’ তিনি বলেন, বিএনপি সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে। এখনও ইতিবাচক ভূমিকা পালন করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমি হাসিনাকে নিষেধ করেছিলাম এত অত্যাচার নির্যাতন করবে না। মানুষকে চলতে দেন, তাদের ভোটাধিকার ফেরৎ দেন, কিন্তু তারা তা করেনি।’

দেশটাকে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ অবস্থা আমরা কেন করব যে, অবস্থায় আমরা মানুষের কাছে দাঁড়াইতে পারব না। আ. লীগের নেতা-কর্মীরা শুধু নয়, বায়তুল মোকাররম মসজিদের খতিবও পযর্ন্ত পালিয়ে গেছে। এত অপকর্মের সঙ্গে জড়িত যে, মসজিদের খতিবসহ পালিয়েছে।’

বিএনপির জন্ম হয়েছে সংস্কার ও আন্দোলনের মধ্য দিয়ে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একটি পরীক্ষিত দল। যার জন্ম হয়েছে সংস্কার ও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। আমরা কখনো মাথা নত করি নাই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রের কোনো বিকল্প নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি দেশে আসলে দেশ জনগণের জনসমুদ্রে পরিণত হবে।’

জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে— এমন আশা করে মির্জা ফখরুল বলেন, ‘এবার হিন্দু ভাইয়েরা বুঝতে পেরেছে বিএনপির কোনো বিকল্প নেই। হিন্দু-মুসলিম ভাই-ভাই, এবার ধানের শীষে ভোট দিবে সবাই। আমরা আশাবাদী, জনগণ আমাদের ভোটের মাধ্যমে ক্ষামতায় বসাবে।’

এদিকে, আজ শুক্রবার নিজ এলাকার দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করে ঢাকায় ফিরছেন মির্জা ফখরুল। তবে তিনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

আরও পড়ুন:

চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। 
অন্তর্বর্তী সরকারের গুম প্রতিরোধ অধ্যাদেশ কার্যকরের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ও গুম প্রতিরোধ জাতীয় কমিটি। রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে এই...
মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির উত্তর আঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিচাশ। শনিবার দুপুরে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর