রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: মির্জা ফখরুল

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার স্থায়ী কমিটির বৈঠক শেষে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিচার করা হয়েছে বলে বিএনপি মনে করে। এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা সান্ত্বনা পাবে বলে বিএনপি মনে করে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ। ছাত্র-গণঅভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, নারী-শিশুসহ অসংখ্য মানুষের আত্মদান ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও দমন-পীড়নমূলক আওয়ামী শাসনামলের অবসান ঘটে।’

তিনি আরও বলেন, ‘জনমত ও জনগণের প্রত্যাশা ছিল—পতিত স্বৈরশাসক ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধ, নৃশংস হত্যা ও গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা, যা পূরণ হয়েছে।’

এ পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং অন্যান্য মামলায় অভিযুক্তদের ক্ষেত্রেও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার দাবি তোলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা না দিলে দেশ স্বাধীন হত কি না তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা ঠিক হয়নি জানিয়ে ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
তেল-গ্যাস, বিদ্যুৎ সংকটের পেছনে আওয়ামী লীগের ১৭ বছরের লুটপাট রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর