সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তার দেখানো পাঁচ মামলার দুটি শুনানিতে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছেন। এজাহারে নাম না থাকা সত্ত্বেও জামিন প্রত্যাখ্যান করায় আইনজীবীরা সমালোচনা করেন এবং উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর নতুন করে গ্রেপ্তার দেখানো পাঁচটি মামলার মধ্যে বৃহস্পতিবার দুটি মামলার শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করেছেন।

আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে।

আইভীর আইনজীবীরা জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। কিন্তু এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজাহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, একই মামলায় সহ-আসামিরা জামিন পেলেও তাঁকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া হবে।

আইনজীবীরা আরও জানান, হাইকোর্ট এরইমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাঁকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনোটাতেই তাঁর নাম নেই। আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে, শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাঁকে হত্যা করেছে। অপর মামলায় বলা হচ্ছে, তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলেন। এই মামলার এজাহারেও তাঁর নাম নেই। তার পরেও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করে দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার জামায়াতের ১১ জন সংসদ সদস্য বাদী হয়ে এই রিট আবেদনটি...
স্বামী মারা যাওয়ায় এখন আর জামিনের প্রয়োজন নেই উল্লেখ করে ট্রাইব্যুনালের কাছে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানালেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর কাছে...
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার দাবি, বিএনপির প্রতি জনগণের আস্থা কমছে। জুলাই সনদ তো দূরের কথা, নিজেদের...
কোনোরকম চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আশা করব...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর