ওবায়দুল কাদেরের বিষয়ে যা জানা গেল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের তিনজন নেতা পৃথকভাবে এই খবর নিশ্চিত করেছেন।

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের তিনজন নেতা পৃথকভাবে এই খবর নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বাংলাকে বলেন, ওবায়দুল কাদের তো এমনিতেই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ। তার ওপরে এবারে শীতও বেশ ভালোই পড়েছে। তার নিয়মিত চিকিৎসাও চলে। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, মূলত কিছু রুটিন চেক আপের জন্য। তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন।

তিনি বলেন, এখন বাংলাদেশের অনেক গণমাধ্যমে দেখছি যে তিনি নাকি ভেন্টিলেটারে ইত্যাদি সংবাদ পরিবেশিত হচ্ছে। এসবই গুজব।

ভারতে অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন, গত সপ্তাহ থেকে ওবায়েদুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল। চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অবশেষে, কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

ওই নেতা বলেন, তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছেও ওবায়েদুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি তার শারীরিক অবস্থার খোঁজও রাখছেন।

তবে কলকাতার কোন হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসা করা হলো– সেটা আওয়ামী লীগের কোনো নেতাই বলতে চাননি।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর