শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

অন্যদিকে, বগুড়া-৬ আসনে ১ লাখ ১ হাজার ৩৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। তার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৫৭ হাজার ১৫৯টি। এছাড়াও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার  ফুলকপি প্রতীকে ভোট পেয়েছেন ৪৯৯টি। ৪ লাখ ৫৪ হাজার ৪৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১৯১৩৪০ জন ভোটার। যা মোট ভোটারের প্রায় ৪২.৫৭ শতাংশ। নির্বাচনের পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করায় ভোটারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে বগুড়ার উন্নয়নের জন্য কাজ করতে চান ধানের শীষ প্রতীক বিজয়ী রেজাউল করিম বাদশা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান এবং বাসদের মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ভোটকেন্দ্র ছিল ১২৮টি।

বগুড়া-৬ আসনে বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫১টি।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোববার...
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘এই গ্রামের কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাস করছে কিন্তু ভাইভায় এলাউ হইতে পারে নাই। চাকরি পায়নি। রিটেনে...
সরকারের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন করেননি। এক কোটি মানুষের...
জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. সফিকুর রহমান বলেছেন, ‘চাঁদাবাজি বন্ধের দাবিতে, গ্যাস বিদ্যুতের দাবিতে আমাদের লংমার্চ। ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। বিএনপি সরকারকে বলে দিতে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর