বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘাত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরআগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাত দেখা দেয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, আবারও পেশিশক্তি ও সন্ত্রাসের রাজনীতির প্রত্যাবর্তন।
ছাত্র–জনতার অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন আসিফ মাহমুদ। পরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আগে তিনি দায়িত্ব ছেড়ে নির্বাচেন প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। তবে শেষ পর্যন্ত ভোটে লড়েননি।



