উত্তপ্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সংঘর্ষে জড়াচ্ছে ছাত্র সংগঠনগুলো

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিভিন্ন ছাত্রসংগঠন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের স্থিতিশীলতার জন্য সব পক্ষকে সহনশীল আচরণ করতে হবে।

ফেসবুকে পোস্ট, অপতথ্য বা দেয়াল লিখন- এ নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ও অস্থিরতা দেখা যাচ্ছে।  এতে  আহত হয়েছে অনেকে।

এই অস্থিরতা নিয়ে ছাত্রদল এবং ছাত্রশিবির দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছেন। তবে কেন্দ্র থেকে সহনশীল আচরণের নির্দেশ দেয়া হয়েছে। 

ছাত্রদলের অভিযোগ, ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের কারণেই অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তবে নেতাকর্মীদের কোন ষড়যন্ত্রে পা না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ইসলামী ছাত্রশিবিরের প্রতি আহ্বান রইল তারা যেন সহনশীলভাবে রাজনীতি করে। তারা যেন গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসে।’

ছাত্র শিবিরের পাল্টা অভিযোগ, ছাত্রদল ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চাইছে। এইজন্য সব ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করছে। 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, ‘কাম্পাসগুলোতে ছাত্রদের যেন নিরাপত্তা থাকে। কিন্তু কেন যেন কাম্পাসগুলো অস্থিতিশীল করার জন্য হামলা চালানো হচ্ছে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণঅভ্যুত্থানের পরে সবাই রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। এই অবস্থায়  বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা দুঃখজনক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, ‘কাম্পাস যে বিশ্ববিদ্যালয়ের নিয়মের মধ্যে চলবে—এই বার্তাটা সব ছাত্র সংগঠনগুলোকে দিতে হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সচেতন হতে হবে বলছে বিশ্লেষকরা।

সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান।
আকস্মিক বন্যা ও দেশজুড়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনা করে এইচএসসি ও সমমান পরীক্ষাসহ সব বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার ছাত্রদলের দপ্তর...
চট্টগ্রাম, খাগড়ছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা...
শিবির নেতা জিসান মিয়া প্রধানের নিখোঁজ, আত্মগোপন ও ধর্ষণ-ভ্রূণ হত্যার অভিযোগে মামলার ঘটনা নিয়ে জাতীয় সংসদে উত্তেজনা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানায় জামায়াত, সৃষ্টি হয় তুমুল বিতর্ক।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর