সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ করেছে সরকার: নাহিদ ইসলাম

সংসদের প্রথম অধিবেশন সরকার ব্যর্থ করেছে বলে অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবিধানিক সংস্কার, গণভোট ও জুলাই সনদ নিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

আপডেট : ০৩ মে ২০২৬, ০৭:০৭ পিএম

সংসদের প্রথম অধিবেশন সরকার ব্যর্থ করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইন্সটিউটে এনসিপির জাতীয় কনভেনশনে এ অভিযোগ করেন তিনি। 

নাহিদ বলেন, ‘প্রথম অধিবেশনকে ব্যর্থ করেছে সরকার। সাংবিধানিক সংস্কার না করলে ৭২ এর সংবিধান থেকে বারবার ফ্যাসিবাদ গড়ে উঠবে। রাষ্ট্র বিনির্মাণে বারবার হোচট খেলে মানুষ আবারো রাজপথে নামবে।’

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণকে সরকার বিভ্রান্ত করছে। গণভোটের গুরুত্বপূর্ণ চারটি প্রশ্ন এড়িয়ে যেতেই নোট অব ডিসেন্টসহ কেবল জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে প্রতারণা করছে সরকার।’ 

জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের এই আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দিনব্যাপী চারটি সেশনে আলোচনা করেন গবেষক, অর্থনীতিবিদ ও ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

জর্জরিত অর্থনীতির দিকে খেয়াল না করে সরকার বিলাসী প্রকল্প নিয়ে ব্যস্ত বলে অভিযোগ করেন বক্তারা। ‘দ্রুত নির্বাচনের জন্য বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে’ স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন তারা। 


  

 

 

জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে এক কৃষক সমাবেশে তিনি এ...
রাজধানীতে জুলাই শহীদদের স্মরণসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘জীবন গেলেও ২৪ হারিয়ে যেতে দেব না।’ তিনি ২০২৪ সালের অর্জন বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি জানান।
সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান।
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর