বারবার বিরোধীদের ওয়াকআউট, সংসদেই সমাধানে জোর বিশ্লেষকদের

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১ এএম

সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, প্রতীকী প্রতিবাদকে বার বার হাতিয়ার করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি, গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার ইস্যুতে বিরোধীদের মতামত উপেক্ষার সুযোগ নেই।

সংসদ অধিবেশনের শুরু থেকেই সরকারের বিরুদ্ধে সোচ্চার ১১ দলীয় জোট। গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে এরইমধ্যে ওয়াকআউট করেছেন একাধিকবার।

বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলছেন, গণতান্ত্রিক চর্চা ও প্রতিবাদের ভাষা ওয়াকআউট। সরকারের সিদ্ধান্তে একমত হতে না পারলেই সেটিকে বেছে নিচ্ছেন তারা।

ঢাকা-৫ আসনে বিরোধী জোটের এমপি মোহাম্মদ কামাল হোসেন বলেন, গণতন্ত্রের ভাষা, প্রতিবাদের ভাষা, সংসদের ভাষা হলো ওয়াকআউট। জনগণের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে; এ কারণে আমরা ওয়াকআউট করছি।

সরকার তাদের ভাষা বুঝতে ব্যর্থ হলে, রাজপথেই জনগণকে নিয়ে জবাব দেওয়ার কৌশলও বিবেচনায় রাখছে ১১ দলীয় জোট।

বিরোধী জোটের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, গণতান্ত্রিক উপায়ে যেভাবে প্রতিবাদ করা যায়, সেটা আমরা চালু রেখেছি। পাশাপাশি রাজপথও খোলা আছে। বুঝতে তাদের হবেই। তা না হলে জুলাই পরবর্তী বাংলাদেশকে চালানো যাবে না। 

তবে কথায় কথায় ওয়াকআউটের সংস্কৃতি কাম্য নয়, বলছেন রাজনৈতিক বিশ্লেষক। বিরোধীদের কাছেও জনপ্রত্যাশা কম নয়।

রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, যখন–তখন ওয়াকআউট করলে, এর মূল্য থাকবে না। সমালোচনার মতো প্রতিদিন ওয়াকআউট করলে এটা ওয়াকআউট হয় না। এটা প্রতিবাদের মতো হয়। প্রতিমুহূর্তে তো এটা হতে পারে না। প্রতিবাদ হবে গুরুত্বপূর্ণ। খুব ঘনঘন ওয়াকআউট হওয়ায় এটার মূল্য কমে যাচ্ছে। 

অন্যদিকে সরকারকেও বিরোধীদের মতামতে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশ্লেষকের। এক্ষেত্রে অতীতের নজির দেখে সতর্ক হওয়ার দেন তাগিদ।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর