বেনজীরের গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয়, বরং ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া এবং শাস্তি নিশ্চিত করতে পারলেই সেটি হবে প্রকৃত অর্জন।

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:১০ এএম

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয়, বরং ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া এবং শাস্তি নিশ্চিত করতে পারলেই সেটি হবে প্রকৃত অর্জন।

গতকাল রোববার রাতে সিলেট সার্কিট হাউজে ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াত আমির বলেন, ‘বেনজীর আহমেদ ছিলেন একজন মাস্টারমাইন্ড। তিনি শুধু দায়িত্বে থাকাকালীনই নন, ৫ আগস্টের পরও দেশে অস্থিরতা তৈরির নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

এ সময় ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন ইস্যু নিয়েও কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘পুশ-ইন ইস্যুতে সংসদে আলোচনা না করার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছে। কিন্তু এটি একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ নিয়ে আলোচনা আমি করে যাবোই।’

মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর