জনগণের দাবি সংবিধানের সংস্কার: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি জনস্বার্থবিরোধী আচরণ থেকে বেরিয়ে আসতে চায় বিরোধীদল। সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিলেও সমাধান না পাওয়ার আক্ষেপ জানান তিনি। 

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:৪৬ পিএম

জনগণের দাবি সংবিধান সংস্কার, সংশোধন নয়। সংস্কারের জন্য কমিটি হলে সেখানে তিনি অবশ্যই যোগ দেবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবে কোনো সাড়া মেলেনি বলে জানান বিরোধীদলীয় নেতা। 

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এসময় তার সঙ্গে জামায়াত ও এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। 

জামায়াত আমির বলেন, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি জনস্বার্থবিরোধী আচরণ থেকে বেরিয়ে আসতে চায় বিরোধীদল। সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিলেও সমাধান না পাওয়ার আক্ষেপ জানান তিনি। 

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের ডিসিপ্লিন, আমাদের ডিসিশন সম্পূর্ণ ভিন্ন। আমরা ওই বগলদাবা বিরোধীদল হবো না। এবং আমরা সংসদের ভেতরে এমন কোনো আচরণ করব না, যাতে জনস্বার্থ ক্ষুণ্ন হয়। আমরা সুনির্দিষ্টভাবে একটা সংসদীয় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দিয়েছি, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত আমরা জানতে পারিনি।’ 

সংশোধন নয়, সংবিধান সংস্কারে কমিটি দেওয়ার দাবি জামায়াতের। একইসঙ্গে জুলাই সনদ সংসদে না হলে রাজপথেই বাস্তবায়ন হবে বলে কড়া বার্তা দেন ডা. শফিকুর রহমান। 

জামায়াত আমির বলেন, ‘সংসদে সমাধান হওয়ার সংসদে হবে। যদি সংসদে না হয়, রাজপথে হবে। আমরা জনগণের দাবি ছেড়ে দেব না। ৭০ ভাগ মানুষ যেখানে ভোট দিয়েছে আমরা সংসদের ভেতরে সেটা বদলাতে চাই না। আমরা জনগণের পক্ষে। জনগণের রায়ের পক্ষে। অতএব সংশোধন নয়, আমরা বলেছি সংস্কারের জন্য কমিটি করতে। এমনটা হলে আমরা যোগ দেব।’ 

মতবিনিময় সভায় সীমান্তে পুশইনসহ জনস্বার্থে কয়েকটি নোটিশ দেয়ার কথাও জানান বিরোধীদলীয় নেতা। তবে, এ নিয়ে গড়িমসির অভিযোগ করেন জামায়াতে আমির। 

কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
আজ ১ সেপ্টেম্বর। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে দলটি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ এই সময়ে বিএনপি দেখেছে ক্ষমতা, পতন, রাজপথের আন্দোলন, নেতৃত্বের সংকট; আর...
প্রশাসনের অনুমতি নিয়েই আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম জনগণের অধিকার আদায়ে ৬ দফা দাবিতে লং মার্চ করবে ১১ দল। লংমার্চে কোনো বাধা আসলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ...
সংসদের তিনটি অধিবেশনে চারবার ওয়াকআউট করেছেন বিরোধীজোটের সদস্যরা। প্রথম অধিবেশনে সাবেক রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এবং দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে সংসদ থেকে বেরিয়ে যান তারা।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর