পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: নাহিদ

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পিএম

জুলাইয়ের পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে-বিদেশে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে নাহিদ বলেন, ‘জুলাইয়ের পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে-বিদেশে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। দেশের অভ্যন্তরে এবং বিদেশি মদদে তারা জুলাই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পরিকল্পিতভাবে হেনস্থা, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের পথ বেছে নিয়েছে। এর মধ্য দিয়ে আবারও আওয়ামী সন্ত্রাসী রাজনীতির নির্মম, সহিংস ও পাশবিক চরিত্র জাতির সামনে উন্মোচিত হয়েছে। হিংস্রতা ও নিষ্ঠুরতায় তারা সভ্যতার সব সীমা অতিক্রম করেছে।’

তিনি বলেন, ‘আরও উদ্বেগজনক বিষয় হলো, ফ্যাসিবাদী শক্তির এই বর্বরতায় উল্লাস প্রকাশ করতে দেখা গেছে এমন কিছু কুশীলবকে, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সক্রিয়। গত সতেরো বছরে তারা হাসিনার গুম, খুন এবং বিরোধী দলের ওপর চালানো নির্মম দমন-পীড়নের পক্ষে নির্লজ্জ সাফাই গেয়েছে।’

এনসিপি নেতা বলেন, ‘দেশ থেকে লুটপাট করে বিদেশে পাচার করা অর্থও এখন গণমাধ্যমে বিনিয়োগ করা হচ্ছে। ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ আর্থিক সহায়তায় ইতোমধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম তাদের কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে স্পষ্ট জবাব দিতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যম সন্ত্রাসী গোষ্ঠীকে ঘিরে ধারাবাহিকভাবে সংবাদ প্রচার করছে এবং ফ্যাসিবাদীদের অপরাধকে লঘু করার ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের চিহ্নিত দালাল চক্র এই অপতৎপরতায় সক্রিয় ভূমিকা পালন করছে। আদালতের নির্দেশনার আলোকে গণমাধ্যমে ফ্যাসিবাদী শক্তির প্রচার অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যারা বিভিন্নভাবে ফ্যাসিবাদীদের পক্ষে জনসমর্থন ও সম্মতি তৈরির চেষ্টা করছে, সেই তথাকথিত সুশীল ও দালাল চক্রকেও জবাবদিহি ও বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘পতিত সন্ত্রাসীগোষ্ঠীর দুঃসাহসের দায় সরকার এড়াতে পারে না। নির্বাচনের পর জুলাই গণহত্যাসহ অন্যান্য গণহত্যায় অভিযুক্ত নেতাদের একের পর এক মুক্তি দেওয়া হয়েছে, বিচারপ্রক্রিয়াকে গুরুত্বহীন করা হয়েছে এবং সন্ত্রাসীদের প্রতি একধরনের প্রশ্রয় দেওয়া হয়েছে। এর ফলেই তারা পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। জুলাই গণহত্যাসহ সব ধরনের রাজনৈতিক নিপীড়ন ও সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে গণহত্যা ও সন্ত্রাসে সম্পৃক্ত সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারও অবিলম্বে শুরু করতে হবে।’

দেশে ও বিদেশে সক্রিয় আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে নাহিদ আরও বলেন, ‘আমাদের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানবিক মর্যাদাকে সমুন্নত রাখার এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করে তাঁর এমপি পদ বাতিল হচ্ছে কি না, সেই প্রশ্ন...
২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায়...
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের যাত্রায় বিএনপি সরকারের প্রথম বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল...
নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ আছেন বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে গালিবাজির রাজনীতি কেন থামছে না,তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।  
ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধি এনসিবির দুই সদস্যের কাছে মঙ্গলবার সাবেক আইজিপি বেনজীর আহমেদের মামলার তথ্য–উপাত্ত তুলে দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র...
এখনই সরছে না রাজধানীর মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান ও গাবতলী বাস টার্মিনাল। সড়কমন্ত্রী জানিয়েছেন, বাস রাখার জন্য শহরের বাইরে ডিপো তৈরি করা হবে। সেখান থেকে টার্মিনালে বাস এসে যাত্রী নিয়ে চলে যাবে।...
জয়পুরহাট সদর উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর