২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এই বাজেটে ইতিবাচক ও নেতিবাচক দিক দুটোই আছে। রাজস্ব ঘাটতির দিক দিয়ে এই বাজেটটি উচ্চাভিলাসী এবং বাস্তবতা বিবর্জিত।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাজেটে ব্যাংকিং খাতা ও সংস্কার নিয়ে কোন আলাপ নেই। সামগ্রিকভাবে এই বাজেট নিয়ে আশাবাদী নই।’



