মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান ও গাবতলী বাস টার্মিনাল এখনই সরছে না

সড়কমন্ত্রী জানিয়েছেন, বাস রাখার জন্য শহরের বাইরে ডিপো তৈরি করা হবে। সেখান থেকে টার্মিনালে বাস এসে যাত্রী নিয়ে চলে যাবে। এতে খরচ বাড়বে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। 

আপডেট : ১৬ জুন ২০২৬, ১০:৩৩ পিএম

এখনই সরছে না রাজধানীর মহাখালী, সায়েদাবাদ, গুলিস্তান ও গাবতলী বাস টার্মিনাল। সড়কমন্ত্রী জানিয়েছেন, বাস রাখার জন্য শহরের বাইরে ডিপো তৈরি করা হবে। সেখান থেকে টার্মিনালে বাস এসে যাত্রী নিয়ে চলে যাবে। এতে খরচ বাড়বে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের। 

তবে যানজট নিরসনে টার্মিনালগুলো সরিয়ে নেওয়ার পক্ষে নগরবাসী।   

প্রতিদিন মহাখালী বাস টার্মিনাল ব্যবহার করে কয়েক হাজার যাত্রী। চলাচল করে কয়েকশ বাস। টার্মিনাল ছাড়িয়ে বাস অবস্থান নেয় সড়কেও। ফলে তৈরি হয় যানজট। 

একই অবস্থা সায়েদাবাদ, গুলিস্তান ও গাবতলী টার্মিনালে। ধারণক্ষমতার চেয়ে বাস বেশি হওয়ায় দখল হয় সড়ক। বারবার অভিযান চালিয়েও বন্ধ করা যায়নি অবৈধ পার্কিং।  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাস টার্মিনাল সবগুলোই সরবে। কিন্তু রাতারাতি সরাতে হবে সেটা বলছি না। যেমন ধরুন সায়েদাবাদ বাসস্ট্যান্ড–সেটার জন্য কাঁচপুরে একটা জায়গায় শেড করা হচ্ছে। অস্থায়ী শেড নয়, সে ওখানে শিফট হয়ে যাবে। পর্যাপ্ত সুবিধার পরই কেবল চলে যাবে। একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওই স্ট্যান্ডে থাকবে। এরপর সে পাশের ডিপোতে নিয়ে রাখবে। 

পরিবহন বিশেষজ্ঞদের পরামর্শ, কাঁচপুর, কেরাণীগঞ্জ, টঙ্গী ও হেমায়েতপুরে গড়ে তোলা অবকাঠামো ডিপো হিসেবে ব্যবহার করা যেতে পারে।   

যোগাযোগ বিশেষজ্ঞ, বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, যেখানে স্থায়ী কিছু অবকাঠামো হবে সেটা ডিপো হিসেবে ব্যবহার করাটা আমি মনে করি উপযোগী। আর টার্মিনালগুলোকে যদি ফাংশন করা যায় তাহলে কিন্তু যাত্রীদের ভোগান্তি আর থাকবে না। 

তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, দূরের ডিপো বা টার্মিনাল থেকে বাস পরিচালনা করলে বাড়বে খরচ।  

মহাখালী বাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল বলেন, আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা যদি সুযোগ–সুবিধা পাই, পূর্বাচলে নেওয়ার যে পরিকল্পনা করছে, নিতে পারি। আট ঘণ্টা–১০ ঘণ্টা গাড়িটা চালিয়ে এসে দুই ঘণ্টা এক্সট্রা সময় যাবে। এটার জন্য হয়তো চালককে পারিশ্রমিক দিতে হবে।  

কিন্তু সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস টার্মিনালগুলো শহরের বাইরে নেয়ার পক্ষে নগরবাসীও। 

এক যাত্রী বলেন, শহরের ভেতরে বাস থাকলে একদিকে যেমন জ্যাম, বাস ঢুকতে সমস্যা হয়। যাত্রীদেরও সমস্যা হয়। 

অন্য এক যাত্রী বলেন, টার্মিনাল শহরে থাকলে যানজটটা বেশি হয়। এক সাইডে দিলে যানজটটা কম হবে। 

আরেক যাত্রী বলেন, তিনটা টার্মিনাল সরে গেলে ঢাকা শহরের ৫০ ভাগ যানজট কমে যাবে। 

সোমবার বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে সমাজ ও দেশের জন্য ইতিবাচকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটে কর্মরত সাংবাদিকদের...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় সম্বলিত পাঁচটি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ২...
ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধার মুখে শেষ পর্যন্ত ভারত সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর...
যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা শেষে এসব কথা জানান...
ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধি এনসিবির দুই সদস্যের কাছে মঙ্গলবার সাবেক আইজিপি বেনজীর আহমেদের মামলার তথ্য–উপাত্ত তুলে দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র...
জয়পুরহাট সদর উপজেলায় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী ‘তন্ত্র-মন্ত্রের পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
জুলাইয়ের পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশে-বিদেশে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে...
ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ৫টায় জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কড়া পাহারায় তাকে তড়িঘড়ি করে চিপ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর