মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন

আপডেট : ২২ জুন ২০২৬, ০৮:২৩ পিএম

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায়, জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ৩০ জুন। সোমবার এ তারিখ ঘোষণা করে ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আশা, সব অপরাধ প্রমাণ হওয়ায় যথাযথ শাস্তি হবে ইনুর। এদিকে, হেফাজতের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞে, সাংবাদিক আহমেদ জোবায়েরের সংশ্লিষ্টতা নিয়েও তদন্ত করছে প্রসিকিউশন।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে কুষ্টিয়ার ৬ জনকে হত্যার নির্দেশনা, গণভবনে ১৪ দলের বৈঠকে উপস্থিত থেকে কারফিউয়ের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনকারীদের গুলি করে হত্যা, শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে আন্দোলনকারীদের ওপর হামলা ও জঙ্গি কার্ড খেলার পরামর্শ দেয়াসহ ৮টি অভিযোগে বিচার চলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ। 

গত ১৪ মে যুক্তিতর্ক শেষ হয়। ৩০ জুন ইনুর রায়ের মধ্য দিয়ে, গ্রেপ্তার শীর্ষ রাজনীতিবিদদের মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণা শুরু হবে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘ইনুর বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে রাষ্ট্রপক্ষ।’

এদিকে শাপলা চত্বরে সমাবেশকে কেন্দ্র কোরে হত্যাযজ্ঞের ঘটনায় সাংবাদিক আহমেদ জোবায়েরের সংশ্লিষ্টতা রয়েছে কিনা অথবা অন্য কোনো অপরাধের তথ্য-প্রমাণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

ব্রিফিংয়ে আমিনুল ইসলাম আরও জানান, সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরানো হলে, তার অপরাধ প্রমাণে সব তথ্য-প্রমাণ রয়েছে প্রসিকিউশনের হাতে।

যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শেষ হতে পারে আগামীকাল সোমবার। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এ কথা জানায় প্রসিকিউশন।
বিএনপি সরকার জনপ্রিয়তা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিটিএফ) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে আয়োজিত...
পোস্টের শেষাংশে মাহফুজ আলম বলেন, যার হাতে ক্ষমতা, সে-ই ইতিহাস লিখবে। ইতিহাস নিয়ে অভিযোগও মূলত ক্ষমতার রাজনীতির অংশ। কারণ, কোনো রাজনৈতিক বা আদর্শিক গোষ্ঠীর ক্ষমতায় আরোহণের জন্য ইতিহাসের ওপর প্রভাব...
একাত্তরের মুক্তিযুদ্ধকে সংগঠিত করা এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগকে কেন ক্ষমতা থেকে উৎখাত হতে হলো সেটি তাদেরই নিজেদেরকেই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী...
জুন মাসের শেষ দিকের কথা! মিরপুরে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের কাছে তিন দিনের মাথায় ইনিংস ব্যবধানে হেরে চরম সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু ঠিক তার কিছুদিন পরেই কী ঘটলো?...
গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা...
মুক্তিপণের জন্য অপহৃত নিলয় শিকদার নামে এক যুবককে শিকলবন্দি অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। আজ রোববার র‌্যাব-১০-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য জানান।
ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী–শিক্ষার্থীদের ওপর বাস উঠে গিয়ে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর