বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম

কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভ্রান্তকারীদের চোখে চোখে রাখতে হবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে।’

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা করেছে বিএনপি সরকার। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গঠনেই এই কার্ড কর্মসূচি।’

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘পড়াশোনার সিলেবাস এমনভাবে করা হবে, যেন একজন শিক্ষার্থী আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। দেশের মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারলে দেশকে কখনো আত্মনির্ভরশীল করা সম্ভব হবে না।’ 

যে রাজনীতি দেশের মানুষের কল্যাণে কাজ করবে, সেটাই বিএনপির রাজনীতি বলেও জানান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় মাসে দেশের স্বাস্থ্য খাতে বেশ কিছু গুরুত্বপূর্ন উদ্যোগ নিয়েছে সরকার। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতালের কাজ শুরু হয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে নসয়াদিল্লির প্রতি বাংলাদেশের পক্ষে আহ্বান জানানো হয়েছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম...
বিএনপি সরকারের ৬ মাসে কূটনৈতিক পদক্ষেপকে দুরদর্শী হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকেরা। বহুমাত্রিক কূটনীতি অনুসরণ করে শুরুতেই চীন ও মালয়েশিয়া সফরের কৌশলকে ইতিবাচক বলছেন তাঁরা।বাংলাদেশ প্রথম-...
কিশোরগঞ্জে পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা সদরসহ তিনটি উপজেলা সফর করবেন তিনি। আজ রোববার সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হন তিনি। 
দেশে প্রথমবারের মতো ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ ৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে এর পরিমাণ ছিল ২ লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকা।
নোয়াখালী জেলা সদরের মাইজদী বাজার এলাকায় ২০১৬ সালে সংঘটিত আলোচিত তিন বন্ধুকে খুনের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ...
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সিউটায় বিপুলসংখ্যক অভিবাসীর মধ্যে দেখা দিয়েছে সংক্রামকসহ নানা রোগ। মরক্কো থেকে হাজারো মানুষ প্রবেশের পর কয়েকজনের শরীরে গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং  কয়েকটি সংক্রামক রোগ...
ফরিদপুরের বিশিষ্ট শিক্ষক কালীপদ রায়ের সপ্তম মৃত্যুবার্ষিকী সোমবার (১৭ আগস্ট)। ২০১৯ সালের এই দিনে ৯১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়। 
লোডিং...

এলাকার খবর