দেশের বাজারে অনার ভাঁজ করা ফোন, দাম কত?

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম

দেখতে স্মার্টফোন, কিন্তু খুললেই যেন ট্যাব। অফিসের ফাইল, মিটিংয়ের নোট, ইমেইল, এমনকি একসঙ্গে একাধিক কাজ, সবই করা যায় হাতের মুঠোয়। দেশের বাজারে এসেছে অনারের নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি ৬’।

বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়। অফিসের কাজ, অনলাইন মিটিং, ডকুমেন্ট সম্পাদনা, কনটেন্ট দেখা কিংবা তৈরি, সবকিছুর জন্যই ব্যবহার বাড়ছে। সেই প্রয়োজনকে মাথায় রেখেই অনার তৈরি করেছে ম্যাজিক ভি ৬।

ফোনটির বড় ডিসপ্লে মাল্টিটাস্কিংকে আরও সহজ করে তোলে। একই সময়ে একাধিক অ্যাপ চালানো যায় পাশাপাশি। এক পাশে ইমেইল, অন্য পাশে ডকুমেন্ট। আবার ভিডিও কল চালু রেখেই প্রয়োজনীয় নোট নেওয়ার সুযোগও রয়েছে। যারা নিয়মিত অফিসের কাজ করেন কিংবা দূর থেকে কাজ পরিচালনা করেন, তাদের জন্য এটি হতে পারে কার্যকর একটি ডিভাইস।

তবে শুধু বড় ডিসপ্লে নয়, এই ফোনের অন্যতম আকর্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুবিধা। বর্তমান সময়ে স্মার্টফোন নির্মাতারা এআইকে কেন্দ্র করে নতুন প্রতিযোগিতায় নেমেছে। সেই দৌড়ে অনারও যুক্ত করেছে বেশ কিছু স্মার্ট ফিচার। ডিভাইসটি ব্যবহারকারীর কাজকে আরও দ্রুত ও সহজ করতে বিভিন্ন এআইভিত্তিক সুবিধা দেয়।

দীর্ঘ কোনো ডকুমেন্ট দ্রুত সংক্ষেপে দেখা, মিটিংয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুছিয়ে নেওয়া কিংবা দৈনন্দিন কাজকে আরও দক্ষভাবে পরিচালনার মতো সুবিধা এতে যুক্ত হয়েছে। ফলে সময় বাঁচানোর পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়তে পারে।

বিশেষ করে যারা নিয়মিত ইমেইল নিয়ে কাজ করেন, অনলাইন মিটিংয়ে অংশ নেন অথবা চলার পথে অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান, তাদের জন্য এআই সুবিধাগুলো বেশ কার্যকর হতে পারে।

ডিজাইনের দিক থেকেও অনার ম্যাজিক ভি ৬ নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে। ফোল্ডেবল ফোন নিয়ে ব্যবহারকারীদের সবচেয়ে বড় উদ্বেগ থাকে এর পুরুত্ব ও বহনযোগ্যতা। অনার দাবি করছে, তারা এমন একটি ডিভাইস তৈরি করেছে যা ভাঁজযোগ্য ফোনের সুবিধা দেবে। তবে দৈনন্দিন ব্যবহারে অতিরিক্ত ভারী মনে হবে না।

ফলে একদিকে বড় স্ক্রিনের সুবিধা, অন্যদিকে সহজে বহন করার সুযোগ। দুইয়ের সমন্বয় ঘটানোর চেষ্টা দেখা যায় এই ডিভাইসে। বিশ্ববাজারে ফোল্ডেবল স্মার্টফোনের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। একসময় যে প্রযুক্তি ছিল সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য। এখন তা মূলধারার বাজারে জায়গা করে নিচ্ছে। তাই তো প্রযুক্তিপ্রেমীদের মধ্যে এ ধরনের ডিভাইস নিয়ে আগ্রহ বাড়ছে।

অনার ম্যাজিক ভি ৬ সেই আগ্রহকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ এটি শুধু নতুন ডিজাইন নয়। এটি কাজের ধরন বদলে দেওয়ার মতো কিছু সুবিধাও সামনে আনছে। যারা একটি স্মার্টফোনের মধ্যেই ট্যাবলেটের মতো বড় ডিসপ্লে, উন্নত মাল্টিটাস্কিং এবং এআইনির্ভর স্মার্ট সুবিধা খুঁজছেন। তাদের জন্য অনার ম্যাজিক ভি ৬ হতে পারে একটি আকর্ষণীয় বিকল্প।

ফোনটি ভাঁজ করা অবস্থায় মাত্র ৮ দশমিক ৭৫ মিলিমিটার পাতলা। ওজন মাত্র ২১৯ গ্রাম। অর্থাৎ সাধারণ ফোনের মতোই পকেটে থাকবে। আর বাইরের ডিসপ্লে ৬ দশমিক ৫২ ইঞ্চি। যার ব্রাইটনেস ৬ হাজার নিটস পর্যন্ত। রোদের আলোতেও ঝকঝকে। আর ভেতরে খুললেই ৭ দশমিক ৯৫ ইঞ্চির বিশাল মেইন ডিসপ্লে। দুটোই ১২০ হার্টজ এলটিপিও ওএলইডি। ৪৩২০ হার্টজ পিডব্লিউএম ডিমিং, ফলে চোখে চাপ পড়বে না।

ম্যাজিক ভি ৬ শুধু একটা ফোন নয়, এটা একটা ভ্রাম্যমাণ অফিস। ফোনটির ভেতরে আছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট, ১২ থেকে ১৬ জিবি র‍্যাম। আপনি একসাথে তিনটি অ্যাপ চালাতে পারবেন স্প্লিট স্ক্রিনে। বাম পাশে জুম মিটিং, ডান পাশে এক্সেল শিট, আর নিচে ইমেইল। ড্র্যাগ অ্যান্ড ড্রপে ফাইল সরানো যায় এক অ্যাপ থেকে অন্য অ্যাপে। কিবোর্ড আর মাউস ছাড়াই ডেস্কটপের মতো অভিজ্ঞতা।

আর এখানেই আসে এআইয়ের খেলা। অনার এই ফোনে দিয়েছে ম্যাজিক ওএস ১০ এর নতুন এআই ফিচার। এর ম্যাজিক পোর্টাল ফিচার। আপনি কোনো ছবিতে থাকা ঠিকানা ধরে রাখলেই সেটা সরাসরি ম্যাপে নিয়ে যাবে। মিটিং এর রেকর্ডিং থেকে এআই অটোমেটিক সারাংশ বানিয়ে দেবে। এছাড়াও তৈরি করে দেবে মিনিটস।

ভাষার বাধা? রিয়েল টাইম এআই ট্রান্সলেশন, বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলুন। ফোনই অনুবাদ করে দেবে। আর আছে এআই আই প্রোটেকশন। ফলে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলে ডিসপ্লে নিজেই চোখের সুরক্ষায় কাজ করবে।

ক্যামেরাতেও কোনো ছাড় দেয়নি অনার। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ। ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড। আর সবচেয়ে বড় চমক ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স। যা ফোল্ডেবল ফোনের মধ্যে সর্বোচ্চ রেজোলিউশনের। ৩ গুণ অপটিক্যাল জুম, রাতেও ক্রিস্টাল ক্লিয়ার ছবি। সামনে দুটো ডিসপ্লেতেই ২০ মেগাপিক্সেল ক্যামেরা।

আর ব্যাটারি? যেটা নিয়ে ফোল্ডেবল ফোনে সবচেয়ে বেশি অভিযোগ। সেখানেই বাজিমাত করেছে অনার। গ্লোবাল ভ্যারিয়েন্টে ৬৬৬০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি। সাথে ৮০ ওয়াট তারযুক্ত আর ৬৬ ওয়াট তারবিহীন চার্জিং। আর পানি ও ধুলো থেকে সুরক্ষায় আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং।

তবে প্রশ্ন হলো, এমন প্রযুক্তির জন্য কত টাকা খরচ করতে হবে? দেশের বাজারে তিনটি রঙে পাওয়া যাচ্ছে অনার ম্যাজিক ভি ৬। দাম ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
আইফোন ১৮ উন্মোচন ইভেন্ট
বছরের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ইভেন্ট নিয়ে হাজির হচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। বাংলাদেশ সময় আজ ৯ সেপ্টেম্বর রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলপ্রেমীদের...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এ হুমকি দেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর। 
ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। আলোচিত সিকদার গ্রুপের এমন প্রায় ৮০ কোটি ডলারের সম্পদ উদ্ধারে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করতে যাচ্ছে...
রোনালদোকে নিয়ে পর্তুগালের এই অবস্থার সূত্রপাত গত রোববার। নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি কোচ জর্জ জেসুস। পুরো সময় বেঞ্চে থাকার বিষয়টি সহজভাবে মানতে পারেননি ৪১ বছর বয়সী এ মহাতারকা।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর