হাজী নজরুলকে নিয়ে ফেসবুকে সক্রিয় এমপি গাজী নজরুল

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৯:৫১ এএম

সাতক্ষীরার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম।

আজ বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ আহ্বান জানান তিনি। তাঁর ভিডিও ভাইরাল হওয়ার সময়ও একই অ্যাকাউন্ট থেকে ব্যাখা দিয়ে পোস্ট দিয়েছিলেন এই এমপি।

গাজী নজরুল ইসলাম লিখেছেন, ‘শ্যামনগরে বুড়িগোয়ালিনীর দুবারের সফল চেয়ারম্যান হাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার নয়,মহমান্য হাইকোর্টের দেয়া জামিন না মন্জুর করে জেলে পাঠানো এবং তার বিরুদ্ধে মিথ্যা মুখোরোচক অপপ্রচার প্রতিপক্ষের কঠিন চক্রান্ত এবং ষড়যন্ত্রের ফল। বরং ঐ দোষে অপপ্রচারকারীরাই শতভাগ দায়ী।’

তিনি লিখেছেন, ‘তারা প্রাসাদ ষড়যন্ত্র করে নিজেদের বর্ণচোরা মুখোশের আড়ালে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানোর অমানবিক চেষ্টা চালাচ্ছে।’

এই এমপি লিখেছেন, ‘এ ষড়যন্ত্রের বিরুদ্ধে শ্যামনগর বাসীকে এখনই রুখে দাঁড়াতে না পারলে শ্যামনগরে ন্যায় ও নিষ্ঠাবান নেতৃত্বের উদ্ভব হওয়া ভবিষ্যতে কঠিন হয়ে পড়তে পারে।’

গাজী নজরুল আরও লিখেছেন, ‘ভবিষ্যত সুন্দর নিরাপদ শ্যামনগর গড়ার লক্ষে বিষয়টি চিন্তাশীল সকলকে বিবেচনায় নেয়ার সনির্বন্ধ আবেদন জানাচ্ছি।’

এরআগে গত সোমবার একটি মামলায় কারাগারে পাঠানো হয় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুলকে। ওইদিন সাতক্ষীরার আদালতে তরুণীর সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ওই তরুণীর মামার করা হত্যাচেষ্টার মামলায় জামিন পান গাজী নজরুল।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর