টোকিওতে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৯:৩৩ পিএম

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ দিবস। এ উপলক্ষে দূতাবাসে বৃহস্পতিবার সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানের শুরুতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ।

আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্টের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতির পিতা ও  তাঁর পরিবারের শহিদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শাহাবুদ্দিন আহমদ বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। বঙ্গবন্ধু ৭ই মার্চ যে ঐতিহাসিক ভাষণ দেন তা ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ। মূলত এই ভাষণের মাধ্যমেই তিনি এক অর্থে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর অমূল্য এই ভাষণ ও বঙ্গবন্ধুর জীবন-সংগ্রামের ইতিহাস দেশে-বিদেশে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন।’ 

রাষ্ট্রদূত বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনের মাধ্যমে একটি উন্নত- সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভার পরে ৭ই মার্চের ভাষণের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর