কাতারে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০:৪৬ পিএম

কাতারের দোহাস্থ বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “ঐতিহাসিক ৭ই মার্চ” উদযাপন করেছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচির সূচনা করা হয়। 

কাতারে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশি কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে সম্মান জানান। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে “ঐতিহাসিক ৭ই মার্চ” উপলক্ষ্যে পাঠানো বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়াও “ঐতিহাসিক ৭ই মার্চ” তাৎপর্যের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধাসহ বাংলাদেশের কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য “ঐতিহাসিক ৭ই মার্চ” উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয়। আলোচনায় অংশ নিয়ে কমিউনিটির নেতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন।

রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তাঁর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। মো. নজরুল ইসলাম বলেন, ‘জাতির পিতার ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম শুরু হয়।’ 

রাষ্ট্রদূত ৭ মার্চ ভাষণের তাৎপর্য ও এর গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন। তিনি ৭ মার্চে ভাষণ ইউনেস্কো কর্তৃক World's Documentary Heritage এর মর্যাদা দিয়ে Memory of the world International Register এ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

৭ মার্চ দিবস উপলক্ষে ওইদিন সন্ধ্যায় দোহাস্থ ওয়ার্ল্ড এক্সপোয় বাংলাদেশ থেকে আগত সৃষ্টি সাংস্কৃতিক গোষ্ঠী বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ওপর নৃত্য পরিবেশন করে। এছাড়া স্থানীয় বাংলাদেশি শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে।

জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ‘মানবসম্পদ, বাণিজ্য ও বিনিয়োগ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন...
শরতের স্নিগ্ধ আবেশ, চণ্ডীপাঠের গাম্ভীর্য আর আগমনী সুরের মূর্ছনায় অস্ট্রেলিয়ার সিডনিতে মহালয়ার আবাহনে শুরু হয়েছে দেবীপক্ষের সূচনা। শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মহালয়াকে কেন্দ্র করে প্রবাসের...
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর