‘প্রবাস থেকে প্রথম ভোট’ বিষয়ে এথেন্সে আলোচনা সভা 

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৯ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য প্রথমবারের মতো ডাকযোগে ভোট প্রদানের সুযোগ ‘প্রবাস থেকে প্রথম ভোট’ চালু করা হয়েছে। এ প্রক্রিয়া সম্পর্কে প্রবাসী ভোটারদের অবহিত করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, এথেন্সের উদ্যোগে দূতাবাস প্রাঙ্গণে গত ২২ অক্টোবর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাসের প্রথম সচিব ডাকযোগে ভোট প্রদান (Postal Voting) বিষয়ক একটি স্লাইড শো উপস্থাপন করেন এবং আগত প্রবাসীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। স্লাইড শোতে ভোটদান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টার ভাষণ ও প্রধান নির্বাচন কমিশনারের ভোটদান প্রক্রিয়া বিষয়ক নির্দেশনা প্রদর্শিত হয়।

সভায় উপস্থিত প্রবাসীদের মধ্যে ‘প্রবাস থেকে প্রথম ভোট’ উদ্যোগ সম্পর্কে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। ডাকযোগে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।

রাষ্ট্রদূত প্রবাসী নাগরিকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং তাদের গঠনমূলক পরামর্শের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশন থেকে ডাকযোগে ভোট প্রদান সংক্রান্ত পরবর্তী আপডেট প্রাপ্ত হওয়ার সাথে সাথে পুনরায় প্রবাসীদের নিয়ে একটি সভার আয়োজন করা হবে, যেখানে পরবর্তী ধাপসমূহ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হবে।

রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান, তারা যেন নির্বাচন কমিশনের অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করে ডাকযোগে ভোট প্রদান প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রবাসেও। ইতিহাসে প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ফিনল্যান্ডপ্রবাসী বাংলাদেশিরা। তরুণ ভোটারদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠেছে নির্বাচন নিয়ে...
অতীতের কোনো সরকারই প্রবাসীদের ভোটাধিকারের দাবি পূরণে সত্যিকার অর্থে কেনো আন্তরিকতা দেখায়নি। বিগত ৫৪ বছর শুধু মুলা ঝুলিয়ে রাখা হয়েছিল। অথচ প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা...
আমেরিকার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো জয় পরাজয় নির্ধারণ করবে সেগুলো হলো– মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নাভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। এই ৭টি রাজ্যে...
কূটনীতিক নাহিদা রহমান সুমনাকে গ্রিসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর