ওরাকলের ক্লাউড সেবা নিতে চায় মেটা, ২০ বিলিয়ন ডলারের চুক্তির সম্ভাবনা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের কাছ থেকে ক্লাউড সেবা নিতে আলোচনা করছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। ২০ বিলিয়ন ডলারের সম্ভাব্য এই চুক্তির অধীনে ওরাকল মেটাকে কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয় সম্পর্কে অবগত একজন ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুসারে, এআই মডেলের প্রশিক্ষণ ও ব্যবহারের জন্য মেটা ওরাকলের কাছ থেকে ক্লাউড কম্পিউটিং সেবা নিতে চাইছে। তাঁদের লক্ষ্য, ক্লাউড প্রযুক্তিতে নিজেদের কম্পিউটিং সক্ষমতা বাড়ানো। উল্লেখ্য, অন্যান্য সরবরাহকারীদের কাছ থেকেও ক্লাউড কম্পিউটিং সেবা নিয়ে থাকে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান।  

বিশ্বব্যাপী এআই প্রযুক্তির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। চাহিদা মেটাতে এআই প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কম্পিউটেশনাল সক্ষমতা বাড়াতে হচ্ছে। এ খাতে তাই বিনিয়োগও হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এক্ষেত্রে ডেটা সেন্টার নির্মাণের চেয়ে ওরাকলের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে ক্লাউড সেবা নেওয়া অনেক বেশি সাশ্রয়ী হয়ে থাকে। এ কারণেই এআই প্রতিষ্ঠানগুলো এখন ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছে।

মেটাও ক্লাউড প্রযুক্তি ব্যবহার করে নিজেদের কম্পিউটেশনাল সক্ষমতা বাড়াতে চাইছে এবং এই প্রেক্ষাপটেই তাঁরা ওরাকলের সাথে ২০ বিলয়ন ডলারের সেবা নিতে আগ্রহী হয়ে উঠেছে। বাংলাদেশি মুদ্রায় অর্থের অংকটা ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বেশি। উল্লেখ্য, সম্ভাব্য এই চুক্তি বিষয়ে এখনও অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি মেটা ও ওরাকলের কেউই।

সাম্প্রতিক সময়ে ওরাকল বেশ কয়েকটি বড় অংকের ক্লাউড চুক্তি স্বাক্ষর করেছে বিভিন্ন এআই প্রতিষ্ঠানের সাথে। চলতি মাসেই চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই’র সাথে ৫ বছর মেয়াদি ৩০০ বিলিয়ন ডলারের একটি চুক্তি সম্পাদন করেছে ওরাকল। এটি বিশ্বের সবচেয়ে বড় ক্লাউড চুক্তিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

ওপেনএআই এছাড়াও অ্যামাজন, অ্যালফাবেট ও মাইক্রোসফটের সাথে চুক্তি রয়েছে ওরাকলের। ফলে নিজস্ব সিস্টেমের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলো এখন ওরাকলের ক্লাউড পরিকাঠামো ব্যবহার করছে। উল্লেখ্য, চলতি বছরের প্রথম প্রান্তিকে ক্লাউড চুক্তি থেকে তাঁদের আয় বেড়েছে ১৬ গুণেরও বেশি। গত সপ্তাহেই ৪টি বিলিয়ন ডলারের চুক্তি সম্পাদনের কথাও জানিয়েছে ওরাকল।

ওরাকল গ্রাহকদেরকে সমন্বিত ক্লাউড সেবা প্রদান করে থাকে। এক্ষেত্রে ডেটাবেস, স্টোরেজ, নেটওয়ার্ক এবং অন্যান্য সফটওয়্যারগুলো একটি সমন্বিত সিস্টেম হিসেবে কাজ করে। এছাড়া ওরাকলের ক্লাউড প্রযুক্তিকে গ্রাহকরা নিজেদের সুবিধামতো ব্যবহার করতে পারেন। চাইলে পুরো পরিষেবাটি অনলাইনে ব্যবহারের সুযোগ রয়েছে। আবার একটি অংশকে গ্রাহকের সার্ভারে রেখে বাকিটা ক্লাউডে ব্যবহার করার হাইব্রিড মডেলও অনুসরণ করা যায়। অর্থাৎ, ওরাকলের ক্লাউড প্রযুক্তিকে গ্রাহক প্রতিষ্ঠান তাঁদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারনে।

তথ্যসূত্র: রয়টার্স

সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
নতুন নামে যাত্রা শুরু করল দেশের অন্যতম মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের নম্বর, সেবা, প্যাকেজ, ব্যালান্স বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে...
মাঠে মানুষ নয়, ফুটবল খেলছে রোবট! পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, গোল দিচ্ছে। আর ঠিক পাশেই মানুষের বিপরীতে টেবিল টেনিসে লড়ছে আরেক হিউম্যানয়েড! এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বেইজিংয়ে শুরু হতে...
আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
‘আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমার এটুকুই বলার আছে। তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে, ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর...
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে ফিরছে। শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব মরদেহ বাংলাদেশে প্রবেশ করে স্বজনদের কাছে...
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম,...
বেশ বেকায়দায়ই পড়েছেন বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তো নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করতে। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে মনে...
লোডিং...

এলাকার খবর