মার্কিন মিত্ররা ‘লামা’ ব্যবহারের সুযোগ পাবেন, জানাল জাকারবার্গের মেটা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

এশিয়া ও ইউরোপে আমেরিকার মিত্র দেশগুলো এবার থেকে মেটা প্ল্যাটফর্মস-এর তৈরি ‘লামা’ এআই সিস্টেম ব্যবহারের সুযোগ পাবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক ব্লগ পোস্টে এ ঘোষণা দিয়েছে মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটা।

ব্লগ পোস্টে মেটা জানিয়েছে যে, ইউরোপ ও এশিয়া মহাদেশে বেশ কয়েকটি মার্কিন গণতান্ত্রিক মিত্র দেশ- ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও দক্ষিণ কোরিয়া’র পাশাপাশি ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোর জন্য লামা এআই মডেল ব্যবহারের সুযোগ বাড়াতে যাচ্ছে তাঁরা।

মার্কিন মিত্র দেশগুলোতে লামা-ভিত্তিক বিভিন্ন এআই টুল নিয়ে আসার ক্ষেত্রে মাইক্রোসফট, ওরাকল, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), ও প্যালান্টির-এর মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথেও মেটা কাজ করবে বলে ব্লগ পোস্টে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবারই মার্কিন প্রশাসন দেশের সরকারি সংস্থাগুলোতে লামা ব্যবহারের অনুমোদন দিয়েছে। ফলে এবার থেকে আমেরিকায় সরকারি বিভিন্ন সংস্থাতেও লামা’র ব্যবহার দেখা যেতে পারে। লামা হচ্ছে মেটা’র তৈরি একটি লার্জ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম)। টেক্সট, ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন ধরণের ডেটা প্রক্রিয়াকরণে এটি ব্যবহৃত হয়।  

লামা এআই মডেলগুলো সাধারণত ডেভেলপারদেরকে বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিয়ে থাকে মেটা।  এই কৌশলটির কল্যাণে মেটা বেশ কিছু সুবিধা পাবে বলে দাবি করেছেন মেটা’র প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ। এর মধ্যে আছে, নতুন উদ্ভাবনী পণ্য তৈরি, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের ওপর নির্ভরশীলতা হ্রাস করা এবং মেটা’র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ানো।

উল্লেখ্য, মার্কিন সরকারের ক্রয় সম্পর্কিত বিভাগ- জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন- সোমবার জানিয়েছে যে, তাঁরা সরকারি সংস্থাগুলোর জন্য অনুমোদিত কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক টুলের তালিকায় লামা-কে যুক্ত করবে। 

তথ্যসূত্র: রয়টার্স

সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
নতুন নামে যাত্রা শুরু করল দেশের অন্যতম মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের নম্বর, সেবা, প্যাকেজ, ব্যালান্স বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে...
মাঠে মানুষ নয়, ফুটবল খেলছে রোবট! পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, গোল দিচ্ছে। আর ঠিক পাশেই মানুষের বিপরীতে টেবিল টেনিসে লড়ছে আরেক হিউম্যানয়েড! এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বেইজিংয়ে শুরু হতে...
আজ রাতের আকাশে এক অভূতপূর্ব ও বিরল দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই দিনে মহাবিশ্বে ঘটতে চলেছে চারটি বড় মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছয়টি গ্রহের এক সারিতে অবস্থান (প্ল্যানেট প্যারেড),...
‘আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমার এটুকুই বলার আছে। তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে, ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর...
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে ফিরছে। শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব মরদেহ বাংলাদেশে প্রবেশ করে স্বজনদের কাছে...
দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম,...
বেশ বেকায়দায়ই পড়েছেন বলে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তো নিজে থেকে ইচ্ছা প্রকাশ করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করতে। কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবে মনে...
লোডিং...

এলাকার খবর