এবার তেল নিতে লাগবে কিউআর ডিজিটাল ‘ফুয়েল পাস’

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম

জ্বালানি বিক্রি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা রোধ করতে এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমাতে আসছে নতুন প্রযুক্তি। সরকার এবার কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ চালুর প্রস্তুতি নিচ্ছে। চলতি মাস থেকেই প্রাথমিকভাবে মোটরসাইকেলগুলোর জন্য এই ব্যবস্থা চালু হবে।

প্রতিটি নিবন্ধিত যানবাহনের জন্য একটি কিউআর কোড তৈরি হবে, যা মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারীকে প্রথমে নিজের পরিচয় এবং যানবাহনের তথ্য দিয়ে অ্যাপে নিবন্ধন করতে হবে। এরপর ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী মোবাইল ফোন দিয়ে সেই কোড স্ক্যান করবেন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেই যানবাহনের জ্বালানি নেওয়ার তথ্য আপডেট করবে।

এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি কেনা বন্ধ করা। ফিলিং স্টেশনে ভিড় কমানো এবং অস্থিরতার মধ্যে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজিটাল ফুয়েল পাসে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু জ্বালানি নেওয়া যাবে, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে। যেমন, অন্য দেশে মোটরসাইকেল সপ্তাহে প্রায় ৫ লিটার এবং গাড়ি ১৫ লিটার পর্যন্ত তেল নিতে পারে। নির্ধারিত সীমা শেষ হলে পরবর্তী নির্ধারিত সময়ে পর্যন্ত তেল নেওয়া যাবে না।

কেন প্রথমে মোটরসাইকেল? কারণ পেট্রোল ও অকটেনের বড় অংশই এই ধরনের যানবাহনে ব্যবহৃত হয় এবং ফিলিং স্টেশনে সবচেয়ে বেশি ভিড় তৈরি হয়। তাই ছোট একটি অংশ দিয়ে শুরু করলে পরীক্ষা সহজ হবে এবং দ্রুত সরবরাহ ব্যবস্থার ওপর চাপ কমানো সম্ভব হবে। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন যানবাহন স্বয়ংক্রিয়ভাবে এই ব্যবস্থার বাইরে থাকবে।

ডিজিটাল ব্যবস্থা চালুর আগে কয়েকটি জেলায় ম্যানুয়াল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে পেট্রোল ও অকটেন নেওয়ার সময় এই কার্ড বাধ্যতামূলক। এতে চালক ও যানবাহনের তথ্য লেখা থাকে এবং তেলের পরিমাণও নথিভুক্ত হয়।

জ্বালানি বিভাগ জানিয়েছে, পরীক্ষামূলক উদ্যোগ সফল হলে ধীরে ধীরে এটি দেশের জ্বালানি বিতরণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। ভবিষ্যতে শিল্প ও কৃষিখাতেও একই ধরনের তদারকি ব্যবস্থা চালুর পরিকল্পনা আছে। বিশেষ করে চলমান সেচ মৌসুমকে কেন্দ্র করে কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

আপনার মোটরসাইকেল বা গাড়ির জন্য ফুয়েল পাস পেতে প্রথমে মোবাইল অ্যাপে নিবন্ধন করতে হবে। তারপর কিউআর কোডের মাধ্যমে তেল সংগ্রহ করতে পারবেন। এতে প্রয়োজনের চেয়ে বেশি তেল নেওয়া বন্ধ হবে। সেই সাথে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের ঝামেলা কমবে।

দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করেছে ভিমোটো। এর মধ্যে একটি ডুকাটির সঙ্গে লাইসেন্সিং সহযোগিতায় তৈরি বিশেষ সংস্করণ ভিমোটো সিইউ ডুকাটি এডিশন। অন্যটি শহুরে যাতায়াতের জন্য তৈরি ভিমোটো...
ইতালির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। ‘লুসে’ নামের এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি...
দেশের বৈদ্যুতিক যানবাহনের বাজারে আরও তিনটি নতুন মডেলের গাড়ি নিয়ে এসেছে বিশ্বের শীর্ষ নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। নতুন মডেলগুলো হলো বিওয়াইডি সিল ৫, বিওয়াইডি সিল ৬ এবং...
আসছে নতুন যুগের বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি। জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ তাদের আসন্ন সি-ক্লাস ইভি মডেলে এমন এক পরিবর্তন আনছে, যা গাড়ির ভেতরের ড্যাশবোর্ডের পুরো ধারণাই বদলে দিতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর