আইফোন ১৭ প্রো ম্যাক্সে দেখা যেতে পারে যে ব্যাটারি

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:২৫ পিএম

অ্যাপলের তরফ থেকে আনুষ্ঠানিক কোনও ঘোষণা না এলেও সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও সেপ্টেম্বরেই উন্মোচিত হওয়ার কথা পরবর্তী প্রজন্মের আইফোন তথা আইফোন ১৭ সিরিজ। নতুন সিরিজে বেশ কিছু চমক থাকবে এটাই স্বাভাবিক। অ্যাপল পণ্যের বিশ্বস্ত সূত্র হিসেবে পরিচিত চীনের সেটসুনা ডিজিটাল সম্প্রতি আইফোন ১৭ সম্পর্কিত নতুন আরেকটি তথ্য ফাঁস করেছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (৩ জুলাই) চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া উইবো-তে সেটসুনা ডিজিটাল জানায়, আইফোন ১৭ সিরিজের সবচেয়ে দামি ফোন ১৭ প্রো ম্যাক্সে দেখা যেতে পারে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এই সক্ষমতার ব্যাটারি স্যামসাংয়ের গ্যালাক্সিসহ অ্যান্ড্রয়েডের বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোনে ইতোমধ্যেই আছে, তবে আইফোনের কোনো মডেলে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এর আগে দেখা যায়নি।

এখন পর্যন্ত আইফোনের সেরা ব্যাটারি দেখা গেছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে- যেখানে ৪ হাজার ৬৮৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার ব্যাটারি আছে। এবারে সেটসুনা ডিজিটালের দেওয়া তথ্য সঠিক হলে, প্রথমবারের মতো ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি পেতে যাচ্ছে আইফোন ব্যবহারকারীরা। 

উল্লেখ্য, আইফোনের প্রতিদ্বন্দ্বী স্যামসাংও বর্তমানে তাঁদের সেরা ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি এস২৫ আলট্রাতে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি অফার করছে। তবে এর মানে এই নয় যে, ব্যাটারি সক্ষমতার দিক দিয়ে গ্যালাক্সি এস সিরিজের চেয়ে পিছিয়ে আছে আইফোন। কেননা আইফোনের ব্যাটারিগুলো এমনিতেই বেশ বিদ্যুৎ-সাশ্রয়ী হয়ে থাকে, ফলে পারফরম্যান্সের দিক থেকে আইফোনকে প্রতিদ্বন্দ্বী ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় সমানে সমানই বলা যায়।

এখন আইফোন ১৭ প্রো ম্যাক্সে যদি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেখা যায় এবং সেটাও পূর্ববর্তী আইফোনের মতোই বিদ্যু-সাশ্রয়ী হয়ে থাকে- তাহলে এটি যে আইফোনপ্রেমীদের আরও বেশি আকৃষ্ট করবে তা আর বলার অপেক্ষা রাখে না।

তথ্যসূত্র: জিএসএম অ্যারেনা, ম্যাশেবল, উইবো 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু নতুন প্রযুক্তিই নয়। ধীরে ধীরে এটি বদলে দিচ্ছে পুরো ইন্টারনেটের চেহারা। তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন কেনাকাটা, সব ক্ষেত্রেই বাড়ছে এআইয়ের প্রভাব।...
ইতালির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। ‘লুসে’ নামের এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি...
মিশরের হুরগাদা থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া ইজিজেটের একটি ফ্লাইটকে মাঝ আকাশ থেকে জরুরি ভিত্তিতে ইতালির রোমে অবতরণ করতে হয়েছে। এক যাত্রীর লাগেজে থাকা পাওয়ার ব্যাংক নিয়ে নিরাপত্তা...
‘রবি এলিট’ প্রোগ্রামে যুক্ত হয়েছে আরও ১৬টি ব্র্যান্ড। এখন থেকে এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ও সেবায় ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকেরা।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর