দেশের বাজারে আসুসের নতুন ল্যাপটপ, দাম কত?

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৭:১০ পিএম

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। এআই ফিচার সমৃদ্ধ আসুস ভিভোবুক এস১৪ এই ল্যাপটপটি পোর্টেবিলিটির ক্ষেত্রে সেরা সুবিধা দিবে। অফিসের কাজ, পড়ালেখা এবং বিনোদনের ক্ষেত্রে মিলবে দারুণ পারফরম্যান্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আসুসের কোপাইলট প্লাস পিসি সিরিজের ল্যাপটপে আসুস ভিভোবুক এস১৪ ল্যাপটপটিতে রয়েছে সর্বশেষ ইন্টেল কোর আলট্রা ৫ এবং আলট্রা ৭ (সিরিজ ২) প্রসেসর। এই প্রসেসরগুলো পাওয়ারফুল হওয়ায় ভিডিও এডিটিং, আর উচ্চ মানের কনটেন্টে কাজ সহজে করা যাবে।এতে রয়েছে ১৬ গিগাবাইটের এলপিডিডিআর৫ র‍্যাম এবং দ্রুতগতির ১ টেরাবাইটের এসএসডি।

আধুনিক মেটালিক লুকের এই ল্যাপটপটি বেশ পাতলা। ছবি: আসুস

ল্যাপটপটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ডেডিকেটেড কোপাইলট-কী বাটন। এই বাটনটিতে কেবল একবার চাপ দিলেই স্ক্রিনে চলে আসবে মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট, কোপাইলট। কাজের জন্য কোন ডেটা বিশ্লেষণ, কিংবা কোনো প্রজেক্ট পরিকল্পনায় মুহূর্তেই তথ্য দিয়ে ইউজারদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে কোপাইলট। আধুনিক মেটালিক লুকের এই ল্যাপটপটি মাত্র ১.৫৯ সে.মি. পাতলা এবং ওজনে ১.৪০ কেজি। হালকা হওয়ায় সহজেই ইউজাররা ল্যাপটপটি বহন করতে পারবে। ল্যাপটপটি একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা চলতে পারে এবং কেবল ৪৯ মিনিটে এতে ৬০ শতাংশ চার্জ হয়ে যায়।

ভিভোবুক এস১৪ এ রয়েছে ১৪ ইঞ্চির ডাবলইউইউএক্সজিএ ৬০ হার্জ আইপিএস এর প্রিমিয়াম ডিসপ্লে। তাই এতে ছবি ও ভিডিও হয়ে উঠে দারুণ উজ্জ্বল ও রঙিন। এর থ্রিডিএনআর ভিডিও এনহান্সমেন্ট প্রযুক্তি কম আলোর মধ্যেও ভিডিওর স্বচ্ছতা নিশ্চিত করে। অডিওয়ের জন্য এতে রয়েছে ডলবি অ্যাটমস সাউন্ড। ল্যাপটপটিতে আসুস এআই নয়েজ-ক্যানসেলিং প্রযুক্তি থাকায় অনলাইন মিটিং বা ভিডিও কল আরও স্পষ্ট হয়ে উঠে।

ল্যাপটপটি সুরক্ষিত রাখতে এতে রয়েছে ফুল এইচডি আইআর ক্যামেরা। কেবল স্ক্রিনের দিকে তাকিয়ে এর মাধ্যমে লগ ইন করা যায়। অতিরিক্ত নিরাপত্তার জন্য ল্যাপটপটির বিল্ট-ইন ক্যামেরা শাটারটি স্লাইড করে বন্ধ করা যাবে। কানেক্টিভিটির জন্য ভিভোবুক এস১৪ এ রয়েছে দুইটি ইউএসবি টাইপ-এ পোর্ট, দুইটি ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক। দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য এতে রয়েছে ওয়াইফাই ৬ সাপোর্ট। এছাড়া, মাইক্রোসফট ফোন লিংকের মাধ্যমে সহজেই ল্যাপটপের সঙ্গে স্মার্টফোন যুক্ত করা যাবে।

ভিভোবুক এস১৪ এ রয়েছে উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম। এআই টুলস ব্যবহারসহ স্টাইল, পারফরম্যান্স, এবং ব্যাটারি লাইফের জন্য ভিভোবুক এস১৪ হতে পারে আপনার পছন্দের ডিভাইস। ল্যাপটপটি আসুসের অথোরাইজড সব শোরুমে পাওয়া যাচ্ছে। দু’টি ভিন্ন মডেলে এই ভিভোবুক এস ১৪ ল্যাপটপট আল্ট্রা ৫ পাওয়া যাচ্ছে ১ লক্ষ ১৮ হাজার টাকায়। আর আল্ট্রা ৭ কিনতে পারবেন ১ লক্ষ ৩৫ হাজার টাকায়।

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর