গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ল্যাপটপ আনল আসুস

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

দেশের গেমার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন মডেলের ল্যাপটপ নিয়ে এসেছে আসুস। ২১ সেপ্টেম্বর ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টের মাধ্যমে উন্মোচন করা হয় আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। এই অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অফ গেমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ।

অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ল্যাপটপটিতে আছে বিশাল ১৮ ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স দিক থেকেও এটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে।

এছাড়া, আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে ছিল। ডিজাইনের দিক থেকে হালকা আর চমৎকার এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে দারুণ। তাই গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এগুলো বেশ উপযোগী। ভবিষ্যতের গেমিংয়ের ক্ষেত্রে আসুসের আরওজি মডেলগুলো ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দারুণ অভিজ্ঞতা।

আরওজি জেফাইরাস জি১৪ এর দাম ৩ লাখ ৩২ হাজার টাকা এবং জি১৬ কিনতে পারবেন ৩ লাখ ৮৮ হাজার টাকা।
আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে।

তাই গেমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৪ হাজার টাকা। এ১৬ মডেলটির দাম শুরু ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে। আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৭০ হাজার টাকা থেকে।

এই ইভেন্টের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এলো আসুস গেমিং ভি১৬ (ভি৩৬০৭) ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর পারফরম্যান্সের পাশাপাশি ১৬ ইঞ্চির ১৪৪ হার্টজ ডিসপ্লে এবং আধুনিক নকশা এটিকে করেছে আলাদা। টার্বো ব্লু রঙে এবং আধুনিক প্যাটার্নে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটির দাম ১ লাখ ৬৪ হাজার টাকা।

সব ল্যাপটপের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। নতুন এই প্রযুক্তিতে আছে দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ আরও দ্রুত করা সম্ভব।

নতুন ল্যাপটপগুলো দেশের বাজারে আনার মধ্য দিয়ে গেইমার, প্রফেশনাল, কনটেন্ট ক্রিয়েটরসহ সকল ল্যাপটপ ইউজারদের ভবিষ্যৎ প্রযুক্তির সুবিধা দিতে চায় আসুস।

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর