বিক্রিতে এগিয়ে আইফোন ১৭ বেজ মডেল

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম

গত মাসে (১৯ সেপ্টেম্বর) বাজারে এসেছে আইফোনের নতুন সিরিজ ‘আইফোন ১৭’। এক মাসের মধ্যেই জানা গেল, চীন ও আমেরিকার বাজারে বিক্রির দিক থেকে আইফোন ১৭ ছাড়িয়ে গেছে তার পূর্বসূরি আইফোন ১৬-কে। আজ সোমবার বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট এ তথ্য জানিয়েছে। 

কাউন্টারপয়েন্ট-এর প্রতিবেদন বলছে, নতুন আইফোন বাজারে আসার পর আমেরিকা ও চীনের বাজারে প্রথম ১০ দিনে ১৬ সিরিজের তুলনায় ১৭ সিরিজের বিক্রি বেড়েছে ১৪ শতাংশ। অর্থাৎ, গুরুত্বপূর্ণ এই দুই বাজারে ১৭ সিরিজের মডেলগুলো প্রাথমিক বিক্রিতে পেছনে ফেলেছে গত বছরের মডেলগুলোকে।

চীন-আমেরিকায় প্রথম ১০ দিনের বিক্রি অনুযায়ী, ১৭ সিরিজের মডেলগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এর বেজ মডেলটি। এই দুই বাজারে আইফোন ১৭ বেজ মডেলের বিক্রি ১৬ সিরিজের বেজ মডেলের তুলনায় ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে শুধু চীনের বাজার বিবেচনা করলে, বেজ মডেলের বিক্রি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

অর্থাৎ, বিক্রির দিক থেকে বেজ মডেলকে আইফোন ১৭ সিরিজের সবচেয়ে জনপ্রিয় ফোন বলা যেতেই পারে। বেজ মডেলটি এতটা জনপ্রিয় হওয়ার কারণ কী?

 এ প্রসঙ্গে বাজার বিশ্লেষক মেংমেং ঝাং কাউন্টারপয়েন্ট-এর প্রতিবেদনে বলেছেন, ‘আইফোন ১৭ সিরিজের বেজ মডেলটি গ্রাহকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে, এটি দামের তুলনায় দুর্দান্ত সব ফিচার প্রদান করছে।’ 

তিনি আরও বলেন, ‘উন্নত চিপ, উন্নত ডিসপ্লে, উচ্চতর বেজ স্টোরেজ এবং উন্নত সেলফি ক্যামেরা– এই সব কিছুই পাওয়া যাচ্ছে গত বছরের আইফোন ১৬ (বেজ মডেল)-এর দামেই। সবকিছু গত বছরের আইফোন ১৬-এর একই দামে পাওয়া যাচ্ছে।’ 

বিশেষ কী আছে আইফোন ১৭ সিরিজের বেজ মডেলে?
আইফোন ১৭ সিরিজের বেজ মডেলে আছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে, যেটাকে অ্যাপল তাঁদের এযাবৎকালের সেরা বলে দাবি করছে। ৩ হাজার নিটস সর্বোচ্চ ব্রাইটনেসের পাশাপাশি এই ডিসপ্লে ব্যবহারকারীরা প্রোমোশন অ্যাডাপ্টিভ প্রযুক্তির ১২০ হার্টজ রিফ্রেশ রেট উপভোগ করতে পারবেন।

আইফোন ১৭ সিরিজের বেজ মডেলটি পাওয়া যাচ্ছে ৬টি ভিন্ন ভিন্ন রঙে। ছবিসূত্র: অ্যাপলক্যামেরা ফিচারেও এগিয়ে থাকছে ১৭ সিরিজের বেজ মডেলটি। ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ফিউশন রিয়ার ক্যামেরা সিস্টেম ছাড়াও গ্রাহকরা পাচ্ছেন ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ প্রযুক্তির ফ্রন্ট বা সেলফি ক্যামেরা। উল্লেখ্য, ১৬ সিরিজের বেজ মডেলে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ব্যাক ক্যামেরা হিসেবে ছিল একটি ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা।

এছাড়া প্রসেসর হিসেবে গত বছরের বেজ মডেলে ছিল এ১৮ চিপসেট, কিন্তু এ বছরের বেজ মডেলে গ্রাহকরা পাচ্ছেন আরও উন্নত এ১৯ চিপসেট। এখানেই শেষ নয়, আইফোন ১৭-এর বেজ স্টোরেজ সক্ষমতা ১২৮জিবি থেকে ২৫৬জিবি-তে উন্নীত করা হয়েছে। 

এত সব নতুন, উন্নত ফিচার সত্ত্বেও আইফোন ১৭ সিরিজের বেজ মডেলের দাম বাড়ায়নি অ্যাপল। ফলে ৭৯৯ ডলারেই আরও উন্নত একটি আইফোন পাচ্ছেন অ্যাপলপ্রেমীরা উল্লেখ্য, আইফোন ১৭ সিরিজ বাজারে আনার পর ১৬ সিরিজের বেজ মডেলটির দাম ১০০ ডলার কমিয়ে বর্তমানে ৬৯৯ ডলারে নামিয়ে এনেছে অ্যাপল।

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর