দেশের বাজারে কম দামে গেমিং ফোন আনল ইনফিনিক্স

আপডেট : ০৪ মে ২০২৬, ০২:১৮ পিএম

মিড-রেঞ্জ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন ডিভাইস এনেছে ইনফিনিক্স। দেশের বাজারে আনা হট সিরিজের নতুন ফোন এই ফোনটি গেমিংয়ে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। হট ৭০ ফোনটি দৈনন্দিন ব্যবহারেও মিলবে দারুণ পারফরম্যান্স। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ইনফিনিক্স।

‘প্লে ইন কালার, উইন ইন গ্লোরি’ স্লোগানে আনা এই ফোনে রয়েছে দ্রুতগতির অভিজ্ঞতা নিশ্চিত করার মতো বেশ কিছু ফিচার। এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি-ওয়ান হান্ড্রেড আল্টিমেট চিপসেট। যা মাল্টিটাস্কিং ও গেমিং, দুটিতেই ভালো পারফরম্যান্স দেয়।

ফোনটির অন্যতম আকর্ষণ ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। গেম খেলার সময় এটি ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট করে। ফলে ভিজ্যুয়াল হয় আরও স্মুথ এবং রেসপন্স দ্রুত পাওয়া যায়।

ব্যাটারির দিক থেকেও ফোনটি শক্তিশালী। এতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সঙ্গে আছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি, যা দীর্ঘ সময় ব্যবহারের সময় ফোন গরম হওয়া কমাতে সহায়তা করে।

ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দৈনন্দিন ছবি তোলা ও ভিডিও কলের জন্য এই সেটআপ যথেষ্ট কার্যকর।

ডিজাইনেও আনা হয়েছে ভিন্নতা। ‘থার্মো অরেঞ্জ’ ভ্যারিয়েন্টে রঙ পরিবর্তনের ফিচার ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।

হট ৭০ পাওয়া যাচ্ছে ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে ৪ জিবি ও ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টে। দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ টাকা ও ২১ হাজার ৯৯৯ টাকা। শিগগিরই ৮ জিবি র‍্যামের আরেকটি সংস্করণ বাজারে আসবে।

সাশ্রয়ী দামে ভালো পারফরম্যান্স খুঁজছেন, এমন ব্যবহারকারীদের জন্য হট ৭০ হতে পারে একটি ভালো বিকল্প। গেমিং, মাল্টিটাস্কিং ও দৈনন্দিন ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা দিতে এটি তৈরি করা হয়েছে।

‘নামে কী-বা আসে যায়’! তবে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নামই হতে যাচ্ছে এবার অ্যাপটি ব্যবহারের মূল বিষয়। এখন থেকে আপনার ফোন নম্বর নয়, প্ল্যাটফর্মটিতে ‘ইউজারনেম’...
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে ইউজার নেম। মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আসছে এই বড় ধরনের পরিবর্তন। এখন থেকে নিজেদের ফোন নম্বর...
বাংলাদেশে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিয়মিত ব্যবসায়িক...
দেশীয় ডোমেইন নিবন্ধন সেবা আরও সহজ করার উদ্যোগ নিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি। প্রতিষ্ঠানটি এখন বিটিসিএলের অনুমোদিত রিসেলার হিসেবে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন নিবন্ধন এবং ব্যবস্থাপনা...
দর্শকদের হাতে হাতে এখন দেখা যাচ্ছে রঙিন ‘ফ্যান ব্যান্ড’। সবচেয়ে অবাক করার বিষয়, এই ব্রেসলেট কিনতে কোনো টাকাই লাগছে না। একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে এগুলো। বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় স্মারকে পরিণত...
ফুটবল ইতিহাসে ২০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি আছে মাত্র চারজন ফুটবলারের। আর আজ প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে এমন দুজন মুখোমুখি হচ্ছেন, যাদের মোট ম্যাচ সংখ্যা চারশোরও বেশি। পর্তুগালের...
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছে ১৭ হাজারের বেশি গাছ। এর মধ্যে বিদেশি প্রজাতির মেহগনি, দেবদারু, পাম, রেইন ট্রি ও সেগুন গাছই বেশি। দেশীয় প্রজাতির গাছ আছে ৫৮ ভাগ। বৃহস্পতিবার গাছ জরিপের ফল প্রকাশ করে...
ম্যাচটি "পূর্বনির্ধারিত" বলে অভিযোগ করেন। শুধু সেনেকোই নয়, এই ম্যাচের পেনাল্টি নিয়ে ক্ষোভে ফুঁসেছে ফুটবলপ্রেমিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন সেনেগালকে ডাকাতি করে হারানো হয়েছে। আল...
লোডিং...

এলাকার খবর