হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, কীভাবে কাজ করবে?

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এবার যুক্ত হচ্ছে ইউজার নেম। মেটা জানিয়েছে, বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় আসছে এই বড় ধরনের পরিবর্তন। এখন থেকে নিজেদের ফোন নম্বর শেয়ার না করেই একে অপরের সাথে যুক্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা। আর এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে নতুন যুক্ত হতে যাওয়া ইউজার নেম ফিচারের মাধ্যমে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ফোন নম্বর ছাড়া এই নতুন ইউজার নেম ফিচারটি আসলে কীভাবে কাজ করবে? মেটা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ফিচারের আওতায় প্রতিটি ব্যবহারকারী নিজের জন্য একটি অনন্য বা ইউনিক ইউজার নেম বেছে নেওয়ার সুযোগ পাবেন। তবে চাইলেই যেকোনো নাম ব্যবহার করা যাবে না। নামটির দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ৩৫ অক্ষরের মধ্যে।

ফিচারটি পুরোপুরি চালু হওয়ার পর যখন কোনো নতুন ব্যক্তি অন্যজনের সঙ্গে প্রথমবার যোগাযোগ করবেন, তখন চ্যাট বক্সে ফোন নম্বর আর দেখা যাবে না। ফলে ব্যক্তিগত ফোন নম্বর সম্পূর্ণ গোপন রেখেই অপরিচিত বা নতুন কোনো ব্যক্তির সাথে মেসেজ আদান-প্রদান করা সম্ভব হবে।

ফোন নম্বর না থাকার কারণে কোনো নতুন ব্যক্তি যদি প্রথমবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, তবে অবশ্যই তার কাছে এই নির্দিষ্ট ইউজার নেমটি থাকতে হবে। ইউজার নেমটি না জানা থাকলে তিনি মেসেজ পাঠাতে পারবেন না।

বাড়তি সুরক্ষায় ‘ইউজার নেম কি’

ইউজার নেম জেনে গেলেই যেন যেকোনো স্ক্যামার বা অজানা ব্যক্তি হুট করে মেসেজ দিয়ে বিরক্ত করতে না পারে, সেজন্য মেটা এতে যোগ করেছে ডাবল লেয়ার সিকিউরিটি। ব্যবহারকারীরা চাইলে নিজের অ্যাকাউন্টে একটি ইউজার নেম কি বা বিশেষ পাসওয়ার্ড সেট করতে পারবেন। কেউ প্রথমবার ইউজার নেমের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে এই কি বা কোডটির প্রয়োজন হবে।

নিরাপত্তা আরও জোরদার করতে ব্যবহারকারীরা একটি বিশেষ সুবিধা পাবেন। অ্যাকাউন্টের সুরক্ষায় তৈরি করা এই ইউজার নেম কি বা পাসওয়ার্ডটি যেকোনো সময় পরিবর্তন বা রিসেট করে নেওয়া যাবে। কোডটি পরিবর্তন করার সাথে সাথেই আগের কোডটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
চট্টগ্রামের দুটি বাণিজ্যিক মার্কেটে ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই...
প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘স্টার্ট করো’ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং সংশ্লিষ্ট খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এআইফোরবিটি...
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ টি দলের ৫ জন প্রতিদ্বন্দ্বেী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিসের সভাপক্ষে প্রার্থী ও...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
গত ১৭ বছরে যে অনিয়ম দুর্নীতি হয়েছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার সেটা বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বৃহস্পতিবার ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর