আদাবরে খেলা নিয়ে বিএনপি নেতা হত্যায় আটক ৩

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে আবুল বাসার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর নবদয় হাউজিং থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো—শোয়েব, আরমান ও নয়ন।

এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিসি বৈঠক চলাকালে আবুল বাসারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন নবোদয় হাউজিং বিএনপি সভাপতি সাদ্দাম হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক বসে বিএনপির দুই নেতা। ২৯ জুন ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। এরপর তা মীমাংসা জন্য বসা হয়।

অভিযোগ উঠেছে, সালিস চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাসার গুরুতর আহত হন। এরপর ঢাকা মেডিকেল নেওয়া হলে মারা যান আবুল বাসার।

স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। নিহত বাসারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে। পেশায় ছিলেন প্রাইভেটকার চালক।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকার একটি সাততলা ভবনের নিচের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধরা হলেন–মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ।
একাধিক হত্যা, বাড়ি পুড়ানো, চাঁদাবাজি, ছিনতাই, মারামারিসহ নানা অভিযোগে সেলিম মিয়ার বিরুদ্ধে এক ডজন মামলা ছিল। বিকেলে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে...
কিশোর অপরাধীদের দৌরাত্ম্যে জিম্মি রাজধানীর মিরপুরের কালশী এলাকার বাসিন্দারা। সুযোগ পেলেই এলাকাবাসীর ওপর আতঙ্ক বাড়াতে দেশীয় অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে তারা। পুলিশ বলছে, কিশোর অপরাধী চক্রের বেশিভাগই ১৮...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বহির্বিভাগে রোগীদের প্রচণ্ড চাপ থাকলেও বেলা গড়ালেও দেখা মিলছিল না চিকিৎসকদের। শুধু এ বিভাগ নয়, অনেক বিভাগের চিকিৎসকই সময় মতো আসেন না। ফলে ভোগান্তির...
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা রেহেনা বেগম উর্মি নামে...
ফুটবল বিশ্বকাপের আবহে বড় চমক দিল কেকেআর। যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের জন্য আস্ত একটা স্টেডিয়াম তৈরি করে ফেলেছে তাঁরা। আর এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত শাহরুখ খান। এক্স হ্যান্ডেলে তাঁর বার্তা, ‘একদিন...
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জমে উঠছে নকআউট লড়াই। বাংলাদেশ সময় রাত ১টায় স্পেন মুখোমুখি হবে অস্ট্রিয়ার, আর ভোর ৫টায় বহুল প্রতীক্ষিত পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে মুখোমুখি হবেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা...
ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় ইব্রাহিম খলিল নয়ন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর হামলার নেতৃত্ব দেওয়া অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় আত্মসমর্পণ...
লোডিং...

এলাকার খবর