চীনে ইউরেনিয়ামের বৃহৎ মজুতের সন্ধান

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:১৬ পিএম

চীনে ইউরেনিয়ামের বৃহৎ একটি মজুতের সন্ধান পাওয়া গেছে। ফলে দেশটির ইউরেনিয়াম রিজার্ভ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের চায়না জিওলজিকাল সার্ভে (সিজিএস) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম চায়না ডেইলি এক প্রতিবেদনে জানায়, ২০২১ সাল থেকে চীন দেশব্যাপী ইউরেনিয়াম অনুসন্ধানের গতি বাড়িয়ে আসছে। মধ্য পশ্চিমাঞ্চলের অরদোস বেসিনের জিংচুয়ান এলাকায় নতুন মজুতটির সন্ধান মিলেছে। অরদোস বেসিন অঞ্চলটি প্রাকৃতিক গ্যাস, কয়লা, মিথেন এবং তেল সম্পদে সমৃদ্ধ। অরদোস বেসিনের বেলেপাথরের মধ্যে পাওয়া গেছে নতুন ইউরেনিয়ামের মজুত।

সিজিএসের ইউরেনিয়াম বিষয়ক প্রধান গবেষক জিন রুওশি জানান, চীনের অনেক অববাহিকায় যেখানে ভূগর্ভস্থ তেল এবং কয়লা রয়েছে, সেখানে বায়ুমণ্ডলীয় বেলেপাথরের গঠন থাকতে পারে, যা নতুন মজুত খুঁজে পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। এ ধরনের মজুত সম্ভবত চীনের জন্য বৃহৎ বা এমনকি সুবৃহৎ ইউরেনিয়াম মজুতের সন্ধানের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

এ ধরনের বিশেষ বেলেপাথর চীনজুড়ে বড় আকারে ছড়িয়ে আছে। উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্ব চীনের অরদোস বেসিনেই এ ধরনের বেলেপাথর আছে প্রায় ২ লাখ বর্গকিলোমিটার জুড়ে। অরদোস বেসিন ছাড়াও তারিম বেসিন, জুনকার এবং সংলিয়াও বেসিনের মতো অববাহিকায় এটির সন্ধান পাওয়া যায়।

 

মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
মাঠে মানুষ নয়, ফুটবল খেলছে রোবট! পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে, গোল দিচ্ছে। আর ঠিক পাশেই মানুষের বিপরীতে টেবিল টেনিসে লড়ছে আরেক হিউম্যানয়েড! এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। বেইজিংয়ে শুরু হতে...
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। সাংহাইয়ে চলমান ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কনফারেন্সে বিশ্বের প্রথম রোবট ফোন প্রকাশ্যে এনেছে প্রতিষ্ঠানটি। প্রথাগত...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর