বিশ্বের প্রথম রোবট ফোন নিয়ে এল চীন

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম

স্মার্টফোনের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। সাংহাইয়ে চলমান ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স কনফারেন্সে বিশ্বের প্রথম রোবট ফোন প্রকাশ্যে এনেছে প্রতিষ্ঠানটি। প্রথাগত স্মার্টফোন হিসেবে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই ডিভাইসটিকে ব্যবহারকারীর সার্বক্ষণিক সক্রিয় সঙ্গী হিসেবে উপস্থাপন করেছে অনার।

অর্থাৎ, এখন আর শুধু কথা বলা বা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নেই স্মার্টফোনের ব্যবহার। কৃত্রিম বুদ্ধিমত্তা আর যন্ত্রকৌশলের সমন্বয়ে ছোট্ট এই যন্ত্রটি হয়ে উঠছে মানুষের নিত্যদিনের ডিজিটাল সঙ্গী।  বুদ্ধিমান রোবট ফোনের কল্যাণে স্মার্টফোনের দুনিয়াকে যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে চীনা ব্র্যান্ড অনার। কী আছে এতে?

এই রোবট ফোনের মূল আকর্ষণ হলো এর বিল্ট-ইন মেকানিক্যাল গিম্বল সিস্টেম। টাইটানিয়াম অ্যালয়ের তৈরি মডিউলটি ফোনের ভেতর স্বয়ংক্রিয়ভাবে ভাঁজ হয়ে থাকতে পারে। হাতের ইশারা বা ভয়েস কমান্ডের মাধ্যমে সক্রিয় হতে পারে এই রোবটিক ক্যামেরা।

এই স্মার্টফোনটি আসলে একটি বহনযোগ্য ভয়েস-ইন্টারঅ্যাক্টিভ রোবট, যা ব্যবহারকারীদেরকে সবসময় সঙ্গ দিতে পারে এবং এমনকি গানের তালে নাচতেও পারে। এই ফোর-ডি গিম্বল সিস্টেম ক্যামেরাটিকে ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে সক্ষম। ফলে এটি ব্যবহারকারীর পাশাপাশি যেকোনো লক্ষ্যবস্তুর গতিবিধি নিখুঁতভাবে অনুসরণ করতে পারে। 

স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক চিপসেটের সাথে রোবট স্মার্টফোনটিতে রয়েছে এআই প্রযুক্তি চালিত ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। ফলে এই ফোন দিয়ে অনায়াসে সিনেমাটিক ভিডিও ধারন করা যাবে। 

উল্লেখ্য, সাংহাইয়ের এই প্রদর্শনীতে ৩ হাজারেরও বেশি প্রযুক্তি পণ্য স্থান পেয়েছে। এর মধ্যে প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বেশি নজর কেড়েছে অনারের রোবট ফোন।

বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের (টিএমজিবি) দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর