হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে আয় করবেন যেভাবে

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০১:১২ পিএম

যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন ফিচার আনছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। এর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপের চ্যানেল ফিচার। যেখানে তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের ফলো করার সুবিধা রয়েছে। তবে যে কেউ এই প্ল্যাটফর্মে চ্যানেল খুলতে পারবে।

মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলের জন্য উন্মুক্ত। এখানে ব্যবহারকারীরা নিজের চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরির সুযোগ পাবে। সোশ্যাল মিডিয়ায় পরিচিতির পাশাপাশি বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেসব উপায়ে আয় করা যাবে চলুন জানা যাক সেই তথ্য। 

ই-কমার্স সেলিং
আপনার যদি ছোট ব্যবসা থাকে অথবা সদ্য ব্যবসা খুলে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের কাছে সহজে পৌঁছাতে পারবেন। চ্যাটের মাধ্যমে পণ্যের ছবি দেখাতে পারবেন অন্যকে। অর্ডার নেওয়া এবং পেমেন্ট সুবিধাও দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মার্চেন্ডাইস পণ্য এবং অ্যাক্সেসরিজও বিক্রি করার সুবিধা রয়েছে। এ ছাড়া কারও যদি ব্যবসা নাও থাকে বিভিন্ন গ্রাফিক্স টেম্পলেট, ই-বুক, অনলাইন কোর্স, ডিজিটাল প্রোডাক্টস ইত্যাদি প্রমোট করতে পারেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে।

অ্যাফিলিয়েট মার্কেটিং
অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি উপায় যার মাধ্যমে আপনি কোনো বিপণন সংস্থার পণ্য বিক্রি করলে তার  রেভিনিউয়ের নির্দিষ্ট অংশের লাভ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপ চ্যানেলেও সেই সুযোগ রয়েছে। সাবস্ক্রাইবার ও ফলোয়ারদের সেই সকল পণ্যের লিঙ্ক পাঠাতে পারেন যা থেকে আয় হতে পারে আপনারও।

অনলাইন ক্লাস ও কোচিং
অনেকের নির্দিষ্ট কিছু বিষয়ে ভালো দক্ষতা রয়েছে। যেমন: ভাষা শেখানো, রান্না, আঁকা, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ইত্যাদি। এই সকল বিষয়ের ওপর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওয়ার্কশপ তৈরি করা এবং এজন্য একটি চার্জ নিতে পারেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে যেহেতু ভিডিও, অডিও কলের সুবিধা রয়েছে তাই কোচিং করানোও সম্ভব।

ফ্রিল্যান্সিং
ডিজিটাল যুগে বাড়ি বসে আয়ের একটি অন্যতম মাধ্যম ফ্রিল্যান্সিং। যার জন্য বর্তমানে একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ যেহেতু পার্সোনালাইজড অ্যাপ তাই এখানে ক্লায়েন্টদের সঙ্গে সহজে নিজের দক্ষতা তুলে ধরতে পারবেন। আপনি যদি লিখতে ভালবাসেন কিংবা ভালো গ্রাফিক্স ডিজাইনিং ও প্রোগ্রামিং জানেন তাহলে নিজের চ্যানেল বানিয়ে ফলোয়ারদের সে সম্পর্কে জানাতে ও সেবা দিতে পারেন।

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। আজ সোমবার পার্লামেন্টে এ সম্পর্কিত একটি বিল আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’র যুগে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তার কতটুকু সত্য আর কতটুকু ভুয়া, তা শনাক্ত করতে নিয়মিতই হিমশিম খেতে হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম আর...
একবার ভেবে দেখুন তো, আপনি একটা বিশাল ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন। চারপাশে হাজার হাজার মানুষের বিক্ষোভ, উত্তাল পরিস্থিতি। হঠাৎ খেয়াল করলেন, ফোনে কোনো ইন্টারনেট কাজ করছে না। ৪জি, ৫জি সব গায়েব। এমনকি...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর