প্রায় ২ ঘণ্টা পর ডেস্কটপে ফিরল ফেসবুক 

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কার্যক্রম। আজ রোববার বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই দুপুরের দিকে কম্পিউটার থেকে ফেসবুকে ঢুকতে সমস্যা তৈরি হয়। তবে মোবাইল ফোনে সক্রিয় ছিল ফেসবুক।

বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ফেসবুক ডেস্কটপে ব্যবহারকারীরা সমস্যায় পড়া শুরু করেন। কেউ কেউ ঢুকতে পারলেও খুব ধীরে সাইট কাজ করে। ডেস্কটপ থেকে ফেসবুকে লগইন করতে গেলে একটি বার্তা দেখা যায়। এতে সমস্যার কথা নিশ্চিত করে শিগগিরই সমাধানের চেষ্টার কথা বলা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও এ সংক্রান্ত খবর দিয়েছে।

ফেসবুকে ঢুকতে গেলে লেখা আসে, ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না। সাইট-জনিত সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহার করা যাচ্ছে না। আমরা আশা করছি শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে। অনুগ্রহ করে কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’

গত ১২ জুনও ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দিয়েছিল। ওই দিন সন্ধ্যা থেকে লগইন করতে না পারা, নিউজ ফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগ-আউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। সেদিন রাত সাড়ে আটটার দিকে ফেসবুক সচল হওয়া শুরু হয়।

আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে আইনি জটিলতায় মেটা। বর্তমানে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলছে ২৯ অঙ্গরাজ্যের করা মামলার বিচার শুনানি। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১ দশমিক ৪...
সংবাদমাধ্যমের খবর ব্যবহার করে বিনিময়ে অর্থ পরিশোধ না করলে এবার থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিল আইন হিসেবে পাস করেছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই’র যুগে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, তার কতটুকু সত্য আর কতটুকু ভুয়া, তা শনাক্ত করতে নিয়মিতই হিমশিম খেতে হচ্ছে। ভুয়া অ্যাকাউন্ট, স্প্যাম আর...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর