ইলন মাস্কের এক্স ছাড়ছেন গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম

দীর্ঘ এক দশক কাজ করার পর ইলন মাস্কের এক্স (পূর্বের টুইটার) ছেড়ে যাচ্ছেন প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান নিক পিকলস। ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন নিক। তবে এক্স ছেড়ে যাবার কারণ এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনও কিছু জানাননি পিকলস। 

গত বৃহস্পতিবার নিজের এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে তিনি লেখেন, “দশ বছরেরও বেশি সময় পর এক্স-এ আগামীকাল আমার শেষ দিন। এটি একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা।”

এক্স ছাড়ার সিদ্ধান্ত তিনি বেশ কয়েক মাস আগেই নিয়েছেন এবং বিগত মাসগুলোতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনোর সাথে কাজ করেছেন যাতে করে তাঁর অবর্তমানে পরিবর্তনকালীন সময়ে স্বাভাবিক কাজে কোনো প্রকার ব্যাঘাত সৃষ্টি না হয়।

নিক পিকলস ২০১৪ সালে সিনিয়র ম্যানেজার হিসেবে এক্স-এর লন্ডন অফিসে যোগ দেন। এরপর বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ২০২৩ সালে গ্লোবাল অ্যাফেয়ার্স ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন।

উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে এক্স-এর বিজনেস অপারেশনস প্রধান জো বেনারোচও জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানটি ছেড়ে যান বলে প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে নিক পিকলস এক্স-এর মুখপাত্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে বিভিন্ন দেশের সরকারের সাথে জটিলতায় এক্স-কে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পিকলস।

তথ্যসূত্র: রয়টার্স

ব্যস্ত জীবনে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজেরও গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা পেশাজীবীদের অনেক কাজই নির্ভর করে ফোন সচল থাকার ওপর। তাই দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেওয়ার...
প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘স্টার্ট করো’ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং সংশ্লিষ্ট খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এআইফোরবিটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন এআই কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি চীনের সাংহাইয়ে...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর