ফেসবুক-ইনস্টাগ্রামে রাজনৈতিক বিজ্ঞাপন চালাবে না জাকারবার্গের মেটা

আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০৮:৫৯ পিএম

ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপন না চালানোর সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গের সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান মেটা। চলতি বছরের অক্টোবর থেকে ইউরোপের বাজারে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মগুলোতে (যেমন ফেসবুক ও ইনস্টাগ্রামে) রাজনীতি, নির্বাচন অথবা সামাজিক কোনো বিষয়ে আর বিজ্ঞাপন দেখা যাবে না। গত শুক্রবার (২৫ জুলাই) মেটা’র তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

মেটা’র ঘোষণা অনুযায়ী, ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলোতে রাজনৈতিক, নির্বাচনী ও সামাজিক বিষয়সম্পর্কিত বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকবে তাঁরা। 

উল্লেখ্য, আগামী অক্টোবরেই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক বিজ্ঞাপন সম্পর্কিত স্বচ্ছতা নীতিমালা (ট্রান্সপারেন্সি রুলস) নিয়ে আসছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপের বাজারে সক্রিয় প্রতিটি সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠানকেই মেনে চলতে হবে নতুন এই নীতিমালা।

ইইউ’র আসন্ন নীতিমালা মেনে চলা এড়াতেই মেটা সিদ্ধন্ত নিয়েছে, তাঁরা ইউরোপের বাজারে অক্টোবর থেকে আর কোনো রাজনীতিবিষয়ক বিজ্ঞাপন চালাবে না। কেননা বিজ্ঞাপন চালাতে হলে অবশ্যই মেনে চলতে হবে ইইউ’র স্বচ্ছতা নীতিমালা- ইতোমধ্যেই যেটার সমালোচনা করেছে জাকারবার্গের প্রতিষ্ঠান।

রাজনৈতিক বিজ্ঞাপন সম্পর্কিত স্বচ্ছতা নীতিমালা প্রণয়নের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের সময় তথ্যের হেরফের ও বিদেশী হস্তক্ষেপ রোধ করা। এই নীতিমালা ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোকে বাধ্য করবে এটা জানাতে যে, তাঁদের প্রকাশিত রাজনৈতিক বিজ্ঞাপনগুলোতে কোনো রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রকাশিত বিজ্ঞাপন কোনো রাজনৈতিক দল বা নেতার অর্থায়নে চালানো হয়েছে কি-না তা প্রকাশে বাধ্য বাধ্য করবে

ফেসবুক, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে চালানো রাজনৈতিক বিজ্ঞাপনের পেছনে কোনো রাজনৈতিক দল বা নেতার অর্থায়ন আছে কি-না তা জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য করবে নতুন এই নীতিমালা। যাতে করে নাগরিকদের জন্য রাজনৈতিক প্রচারণামূলক কাজ চিহ্নিত করা আরও সহজ হয়। শুধু তাই নয়, টার্গেটেড বিজ্ঞাপন প্রচারে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা ব্যবহার করা হয়েছে কি-না তাও প্রকাশ করতে বাধ্য থাকবে প্ল্যাটফর্মগুলো।  

মেটা এই সকল প্রকার বিধিনিষেধ বা নিয়মকানুন থেকে নিজেদেরকে দূরে রাখতে চাইছে, বা এড়িয়ে যেতে চাইছে। ইইউ’র আসন্ন স্বচ্ছতা নীতিমালাকে অনেক বেশি সীমাবদ্ধ ও দুর্বহ বলে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে জটিলতা অসহনীয় মাত্রা বাড়বে এবং আইনগত অনিশ্চয়তা তৈরি হবে বলে মত মেটা’র।

তথ্যসূত্র: মেটা, ইউরো নিউজ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর