ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে ২৯ অঙ্গরাজ্যে মামলা

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:৪৫ পিএম

ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে আইনি জটিলতায় মেটা। বর্তমানে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলছে ২৯ অঙ্গরাজ্যের করা মামলার বিচার শুনানি। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার জরিমানার পাশাপাশি আসতে পারে অ্যাপ দুটির মূল  নকশা ও ফিচার পরিবর্তনের নির্দেশ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শিশু ও কিশোরদের মানসিক ক্ষতি ইস্যুতে গত ১৮ আগস্ট ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে শুরু হয়েছে ৬  সপ্তাহের বিচার শুনানি। মামলার নেতৃত্বে রয়েছে ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেন্টাকি, নিউ জার্সিসহ যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্য।

তাদের অভিযোগ, শিশু-কিশোরদের দীর্ঘ সময় আটকে রাখার উদ্দেশ্যে জেনেশুনেই অ্যাপগুলোর নকশা করেছে মালিক প্রতিষ্ঠান মেটা। এতে কিশোর-কিশোরীদের মানসিক বিষণ্ণতা ও উদ্বেগের ঝুঁকি বাড়ছে। পাশাপাশি ১৩ বছরের কম বয়সীদের ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে সংগ্রহ করে শিশুদের অনলাইন গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে মেটার বিরুদ্ধে।  

তবে শুরু থেকে অভিযোগ অস্বীকার করে আসছে মেটা, তাদের দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সাথে মানসিক ক্ষতির সরাসরি কোনো বৈজ্ঞানিক যোগসূত্র নেই। একই সাথে কিশোর-কিশোরীদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেওয়ার দাবিও করেন তারা।

ছয় সপ্তাহব্যাপী এই বিচারপ্রক্রিয়ায় ৮ সদস্যের জুরি বোর্ড পরামর্শমূলক রায় দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারক। দোষ প্রমাণ হলে ২০০ বিলিয়ন থেকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে মেটাকে। সেইসাথে আসতে পারে অ্যাপ দুটির বিভিন্ন ফিচারে বড় ধরণের পরিবর্তনের নির্দেশ ।

শিশুদের মানসিক ক্ষতির অভিযোগে চলতি মাসেই নিউ মেক্সিকোর আদালত মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানার নির্দেশ দেয়। এর আগে গত মার্চে আসক্তির শিকার এক তরুণীর মামলায় মেটা ও গুগলকে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয় লস অ্যাঞ্জেলেসের একটি জুরি।

বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
চট্টগ্রামের দুটি বাণিজ্যিক মার্কেটে ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই...
প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘স্টার্ট করো’ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং সংশ্লিষ্ট খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এআইফোরবিটি...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
মা ইলিশ রক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাত করা নিষিদ্ধ থাকছে। ইলিশের অভয়াশ্রম ৬ জেলাসহ মোট ৩৮টি জেলায় সব ধরনের মাছ ধরায়...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে ককটেল দুটি নিক্ষেপ করে...
লোডিং...

এলাকার খবর