জাকারবার্গকে ‘মুরগি’ বললেন ইলন মাস্ক

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৪:১৫ পিএম

একে অপরের সঙ্গে লড়াইয়ের ইচ্ছার কথা জানিয়ে নিজ নিজ সামাজিক মাধ্যমে পরস্পরকে খোঁচা দিয়েই চলেছেন দুই ধনকুবের ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ। এবার জাকারবার্গ অভিযোগ করলেন, বহুল আলোচিত কেজ ফাইট নিয়ে ‘এক্স’ তথা টুইটারের মালিক ইলন মাস্ক হেলাফেলা করছেন। এর জবাবে জাকারবার্গকে ‘মুরগি’ বলে অভিহিত করেছেন করেছেন ইলন মাস্ক।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, কেজ ফাইট নিয়ে রোববার মেটার প্রধান মার্ক জাকারবার্গ ও এক্সের প্রধান ইলন মাস্কের মধ্যে কথা চালাচালি হয়। তবে তা হয়েছে নিজেদের সামাজিক মাধ্যম থেকেই।

মেটার নতুন সামাজিক মাধ্যম থ্রেডসে জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি, আমরা একমত হতে পারি যে, লড়াইয়ের ব্যাপারে ইলন মাস্ক সিরিয়াস নন। এবার আমাদের এসব বাদ দিয়ে অন্য কিছু নিয়ে ভাবা উচিৎ।’

জাকারবার্গ আরও বলেন, ‘আমি অন্তত একটি তারিখ দিয়েছিলাম। ইলন মাস্ক তো কোনো তারিখই দেয়নি। এ ছাড়া তিনি বলছেন, তার নাকি সার্জারি লাগবে। এবার বলছেন একটি প্রস্তুতি ম্যাচ খেলেই সব শেষ করে দিতে।’

এর জবাব দিতে দেরি করেননি মাস্ক। তিনি এক্সের এক পোস্টে লেখেন, ‘জাকারবার্গ একটা মুরগি।’

চলতি বছরের জুনে ইলন মাস্কের এক পোস্টের পর মাস্ক-জাকারবার্গের লড়াই আলোচনায় আসে। এক টুইটে মাস্ক জানিয়েছিলেন, ‘জাকারবার্গের সঙ্গে কেজ ফাইটের কথা ভাবছি।’

পরে টুইটটি মার্ক জাকারবার্গের নজরে এলে তিনি স্ক্রিনশট নিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাকে ঠিকানা দিন।’ পরে ইলন মাস্ক জাকারবার্গের পোস্টের জবাবে লিখেন, ‘ভেগাস অক্টাগন।’

প্রসঙ্গত, ভেগাস অক্টাগন হলো যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থিত একটি খাঁচায় ঘেরা জায়গা, যার মেঝেতে একটি নরম মাদুর পাতা থাকে। এর ওপর যুক্তরাষ্ট্রের বিখ্যাত কেজ ফাইটিং চ্যাম্পিয়নশিপ ‘আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়।

এর আগে গত শুক্রবার ইলন মাস্ক জানান, লড়াইটা হবে ইতালিতে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাচীন রোমে যেভাবে লড়াই হতো সেভাবেই মাস্ক ও জাকারবার্গের লড়াই আয়োজন করতে চায় ইতালি সরকার। মাস্ক ও জাকারবার্গের লড়াইয়ের অর্থ শিশুদের হাসপাতালের জন্য ব্যয় করা হবে বলে জানা যায়। 

নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে কার্যকর নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন অ্যানথ্রপিকের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ক্লার্ক। তাঁর মতে, এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়ছে। 
ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের সেবা নেওয়া কিছু মানুষের ব্যক্তিগত তথ্য দুর্বৃত্তদের হাতে গিয়েছে জানিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
বাংলাদেশের বাজারে নতুন সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনতে যাচ্ছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি। দীর্ঘস্থায়ী ব্যাটারি, টেকসই নকশা, পানি ও ধুলা প্রতিরোধী সুবিধা এবং দৈনন্দিন ব্যবহারের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর