ভাই তামিমের জন্য চাকরি ছাড়েননি নাফিস

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩০ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ শুরু হতে না হতেই খবর এলো ম্যানেজার নাফিস ইকবাল চলে গেছেন স্টেডিয়াম ছেড়ে। বাতাসে তখন জোর গুঞ্জন, বিশ্বকাপ দলে নেই তামিম ইকবাল। সবাই দুয়ে দুয়ে চার মিলিয়ে ধরে নিলেন, ভাই বিশ্বকাপ দলে নেই, এর প্রতিবাদেই চলে গেছেন নাফিস।

এ প্রসঙ্গে গতকাল বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া আগেই রেকর্ড করা এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাকিব আল হাসান বলেছেন, এ ব্যাপারে তিনি জানেন না। যদি সত্যি এমন কিছু হয়ে থাকে তবে এটা খুবই অপেশাদারি আচরণ।

এর জবাব দিয়ে স্ট্যাটাস দিয়েছেন নাফিস। এবং সে স্ট্যাটাসে জানা গেছে, ভেসে বেড়ানো আরেকটি গুঞ্জন মিথ্যা। তিনি সিরিজের মাঝে ম্যানেজার পদ থেকে সরে গেলেও বিসিবির চাকরি ছাড়েননি।

রাত ২টার পর দেওয়া ফেসবুক পোস্টে নাফিস বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে নিজের অবস্থান ব্যাখ্যা করতে চাই। ২৬ তারিখ ম্যাচের দিন সকালে আমাকে জানানো হয়েছে আমাকে বিশ্বকাপ দলের সঙ্গে রাখা হচ্ছে না, এতে আবেগি হয়ে এ কাজ করেছি। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন হয়েছিল। আমিও মানুষ এবং সবার মতো আমারও আবেগ আছে।’

এরপরই চলমান গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নাফিস, বলেছেন তামিমের বিশ্বকাপ দলে থাকা না থাকার সঙ্গে তাঁর দল ছেড়ে যাওয়ার সম্পর্ক নেই, ‘আমি বিসিবি থেকে পদত্যাগ করিনি এবং আমার ছোট ভাই তামিম ইকবালের বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি মাঠ ছাড়ার ৬/৭ ঘন্টা পর দল ঘোষণা করা হয়েছে।’

সেদিন মাঠ ছেড়ে চলে গেলেও নিজের সব কাজ সম্পন্ন করেই মাঠ ছেড়েছেন বলে দাবি নাফিসের, ‘আমি সব নিয়ম মেনে এবং বোর্ডের আচরণবিধি অনুসরণ করে বের হয়েছি। মাঠে আসার আগে প্রধান কোচকে আমার মত জানিয়েছি এবং বিসিবির সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি। আমি নিশ্চিত করেছি কোনো কজ বাকি নেই। দলের টিম শিটে স্বাক্ষর করেছি, নিউজিল্যান্ড সিরিজের জন্য হিসাব বিভাগের কাগজপত্র ঠিক করেছি, বিশ্বকাপের জন্য যে দৈনিক ভাতা পেয়েছিলাম তা ফিরিয়ে দিয়েছি।’

এরপরই সাকিবকে জবাব দিয়েছেন নাফিস, ‘আমি বিশ্বাস করি, এমন পরিস্থিতিতে কিছুটা সম্মান প্রাপ্য আমার এবং না জেনে কারও এভাবে মত প্রকাশ করা ঠিক না। আমার ক্রিকেটিং ক্যারিয়ারে আমি সৎ ছিলাম এবং জাতীয় দলে ম্যানেজমেন্ট পদেও তাই ছিলাম। আমি আশা করি নিজের সেরাটাই দিয়ে যাব।’ 

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর