‘ছক্কা’য় রক্ষা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:১৫ পিএম

একসময় ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তিন-চারে নামবেন, ইনিংসের গতি ঠিক করে দেবেন। বগুড়ার ছেলে মুশফিককে যে টেকনিকের দিক থেকে দেশসেরাই মানেন সবাই। এখনো তিনি ডিপেন্ডেবলই, তবে যুগের প্রয়োজনে মুশফিকের ভূমিকা এখন বদলে গেছে। এখন দলের ব্যাটিং অর্ডারে তাঁর জায়গা ছয় নম্বরে। নামবেন, দেখবেন, আর মারবেন!

বাংলাদেশ দলে সবচেয়ে পরিশ্রমী যদি খুঁজে বের করতে বলা হয়, মুশফিকের নামই আসবে বারবার। পরিশ্রম করে নতুন ভূমিকায় মুশফিক মানিয়েও নিয়েছেন। মানিয়ে নেয়া মানে কী? দুর্দান্ত ছন্দে আছেন মুশফিক!  ২০১৬ সালের পর এ বছরের মার্চ থেকেই আবার ছয় নম্বরে খেলেছেন, সেখানে ৯ ইনিংসে ৩টি ফিফটি, ১টা সেঞ্চুরি! গড় ৬১.৮৫, স্ট্রাইক রেইট ৯৯.৫৪! ভাবা যায়, ছয় নম্বরে নিয়মিত হওয়ার ঠিক আগে মুশফিক বাদ পড়ারই দ্বারপ্রান্তে ছিলেন!

খাদের কিনারা থেকে ফেরা মুশফিক হার্ডহিটার, আর ডিপেন্ডেবল তো সব সময়ই! অবশ্য উইকেটকিপিংয়ে মুশফিক কতটা কী করতে পারেন, সেটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একটা বড় শঙ্কার ব্যাপার। বড় টুর্নামেন্টে ব্যবধান গড়া মুহুর্তগুলোতে যে কিপিং গ্লাভস হাতে মুশফিকের ভুলগুলো বড্ড চোখে পড়ে।

 

ভূমিকা: স্পেশালিস্ট ব্যাটসম্যান ও উইকেটকিপার

ম্যাচ: ২৫৬

ইনিংস: ২৩৯  

রান: ৭৪০৬ 

গড়: ৩৭.০৩ 

স্ট্রাইক রেইট: ৭৯.৬২

সর্বোচ্চ: ১৪৪  

১০০/৫০: ৯/৪৬

 

বিশ্বকাপে পারফরম্যান্স

ম্যাচ: ২৯

রান: ৮৭৭

সর্বোচ্চ: ১০২*

গড়: ৩৮.১৩

স্ট্রাইক রেইট: ৭৯.৪৩ 

১০০/৫০: ১/৬

শেন ওয়ার্নের জন্মদিনে তাঁর মেয়ে
স্বর্গে স্থায়ী ঠিকানা খুঁজে নেওয়া এক বাবার জন্মদিনে তাঁর মেয়ের শুভেচ্ছা। মেয়ের ব্রুকের নামটা অত পরিচিত না হলেও বিশ্ববিখ্যাত বাবাকে ক্রিকেটে এমন কেউ নেই যিনি চেনেন না - শেন ওয়ার্ন। বেঁচে থাকলে আজ...
আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার কদিন পর ২০২২ সালের মাঝের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল। সেই যে আড়ালে গেলেন, গ্রাহাম থর্পের আর শিরোনামে ফেরা হয়নি।
ব্লাড ক্যানসারে ভুগছিলেন অনেকদিন ধরে। লন্ডনে তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল পরিবার। গত মাসেই ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ও তাঁর সাবেক সতীর্থ কপিল দেব এবং সন্দীপ পাতিল ভারতের ক্রিকেট...
গতকাল তাঁর কাউন্টি ওরচেস্টারশায়ারের ‘সেকেন্ড ইলেভেনে’র হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচে খেলেছেন। তিনটা উইকেটও নিয়েছেন। অথচ আজ সেই জশ বেকারকে নিয়ে লিখতে হচ্ছে শোকগাথা! ২০ বছর বয়সেই অন্যলোকে পাড়ি...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর