সব লড়াইয়ে শেষ টেনে চলে গেলেন ভারতের কিংবদন্তি

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৭:৫৪ পিএম

ব্লাড ক্যানসারে ভুগছিলেন অনেকদিন ধরে। লন্ডনে তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল পরিবার। গত মাসেই ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ও তাঁর সাবেক সতীর্থ কপিল দেব এবং সন্দীপ পাতিল ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন জানিয়েছিলেন তাঁর চিকিৎসার জন্য অনুদান দিতে, বোর্ড ১ কোটি রূপি দিয়ে সাহায্য করেছিল।

এরপর থেকে ভারতের ভাদোদরায়ই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু সব চেষ্টার শেষ টেনে দিয়ে গতকাল ৭১ বছর বয়সে অন্যলোকে পাড়ি জমিয়েছেন আংশুমান গায়কোয়াড়।

ভারতের হয়ে সত্তর-আশির দশকে ৪০ টেস্ট খেলা গায়কোয়াড় দুটি সেঞ্চুরি ও দশটি ফিফটি করেছিলেন। পেসারদের বিপক্ষে ক্রিজে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকার দক্ষতার জন্য বিখ্যাত গায়কোয়াড়ের ক্যারিয়ার সেরা ইনিংসটি এসেছিল পাকিস্তানের বিপক্ষে, ৬৭১ মিনিট ক্রিজে থেকে করেছিলেন ২০১ রান – যা সে সময়ে ছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে ধীরগতির ডাবল সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজে একবার মাইকেল হোল্ডিংদের ফাস্ট বোলিং সামলে জ্যামাইকাতে ৮১ রান করেছিলেন। প্রসঙ্গত, সে সময়ে হেলমেট ছিল না, বাউন্সারের ওপর বিধিনিষেধ ছিল না। ওই ইনিংসে হোল্ডিংয়ের একটা বাউন্সার তাঁর কানে লাগায় পরে গায়কোয়াড়কে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।

১৯৭৫ সালে শুরু ওয়ানডে ক্যারিয়ারে ১২ বছরে অবশ্য ম্যাচ খুব একটা খেলার সুযোগ পাননি, সব মিলিয়ে খেলেছেন ১৫ ম্যাচ, তাতে ফিফটি একটি।

অবসরের পর গায়কোয়াড় কোচিংয়ে নেমেছিলেন। ভারতের কোচ হয়েছিলেন দুই দফায়। শচীন টেন্ডুলকার অধিনায়ক থাকার সময়ে ১৯৯৭ থেকে বছর দুয়েক কোচিংয়ে অবশ্য খুব বেশি সাফল্য এনে দিতে পারেননি। এরপর বিসিসিআইয়ের সে সময়ের সভাপতি এসি মুথিয়ার অনুরোধে ২০০০ আইসিসি নকআউট ট্রফিতে আবার ভারতের কোচ ছিলেন গায়কোয়াড়, সে টুর্নামেন্টে ফাইনালে উঠে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
মাত্র ১৫ বছর বয়স। যে বয়সে অনেকেই স্কুলের গণ্ডি পেরোতে ব্যস্ত, সেই বয়সেই বৈভব সুরিয়াভানশি হয়ে উঠেছেন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। ব্যাট হাতে একের পর এক রেকর্ড ভাঙছেন। আর মাঠের...
পুলিশের কাছে করা অভিযোগে সৌরভ উল্লেখ করেছেন, প্রায় ছয় মাস ধরে তাঁর নামে এসব চিঠি আসছিল। তবে শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি। কিন্তু সোমবার পাওয়া দুটি চিঠিতে সরাসরি সৌরভ ও তাঁর স্ত্রী...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর