গতকালই মাঠে খেলেছেন, আজ এল ২০ বছর বয়সী ক্রিকেটারের মৃত্যুর খবর

আপডেট : ০২ মে ২০২৪, ১০:৫৯ পিএম

জীবন কতই না ঠুনকো!

গতকাল তাঁর কাউন্টি ওরচেস্টারশায়ারের ‘সেকেন্ড ইলেভেনে’র হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচে খেলেছেন। তিনটা উইকেটও নিয়েছেন। অথচ আজ সেই জশ বেকারকে নিয়ে লিখতে হচ্ছে শোকগাথা! ২০ বছর বয়সেই অন্যলোকে পাড়ি জমিয়েছেন ইংলিশ বাঁহাতি স্পিনার!

ওরচেস্টারশায়ার আজ এক বিবৃতিতে জানিয়েছে জশ বেকারের মৃত্যুর খবর। কী কারণে হঠাৎ এভাবে মৃত্যু হলো তাঁর, সেটা ক্লাবটির বিবৃতি কিংবা ইংলিশ সংবাদমাধ্যমগুলোতে এখনো পাওয়া যায়নি।

সমারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচটির গতকাল ছিল তৃতীয় দিন। বেকারের মৃত্যুর খবরের পর স্বাভাবিকভাবেই আজ চতুর্থ দিনের খেলা বাতিল ঘোষণা করা হয়েছে।

২০২১ সালে পেশাদার ক্রিকেটে পা রেখেছিলেন বেকার। অভিষেকের পর থেকে গত মাসে ডারহামের বিপক্ষে ম্যাচ পর্যন্ত প্রথম শ্রেণিতে ২২টি ম্যাচ খেলেছিলেন। কদিন আগেই ওরচেস্টারশায়ারের সঙ্গে চুক্তি সই করেছিলেন ২০২৫ পর্যন্ত।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও মাঝে মধ্যে ঝলক দেখানো বেকার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলেও দুটি ম্যাচে খেলেছেন।

তাঁর এমন হঠাৎ মৃত্যুতে ইংল্যান্ডের ক্রিকেট ঢেকে গেছে শোকের চাদরে। ওরচেস্টারশায়ারের প্রধান নির্বাহী অ্যাশলি জাইলস বলেছেন, ‘জশের মৃত্যুর খবরটা আমাদের সবাইকে বিধ্বস্ত করে দিয়ে গেল। শুধুই একজন সতীর্থ তো নয়, ও আমাদের ক্রিকেট পরিবারেরই চোখের মণি ছিল। ওকে খুব বেশি করে মিস করব আমরা। জশের পরিবার আর বন্ধুদের জন্য এই কঠিন সময়ে প্রার্থনা, ভালোবাসা।’

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর