বুদ্ধির ঝিলিক

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ পিএম

বিতর্কে তিনি, সাফল্যেও তিনি। তামিম ইকবালের বাদ পড়া নিয়ে বিতর্কে তো ‘মিরজাফর’ নামই পেয়ে গেলেন, যা নিয়ে আবার তাঁর স্ত্রী শিশিরই মজা করেছে ফেইসবুকে। সাকিব আল হাসান মানেই খবর। তিনি কয়টি বিজ্ঞাপন করলেন, কত টাকার মালিক বনে গেলেন – এ নিয়ে আলোচনা যেমনি চায়ের টেবিলে ঝড় তোলে, তেমনি ঝড় শান্ত করে তাঁর রেকর্ড আর পরিসংখ্যান। বুদ্ধিদীপ্ত বাঁহাতি স্পিনে উইকেট তুলে নেয়া হোক, আর ব্যাট হাতে ফিফটি হাঁকানো – সাকিব আল হাসান যথাযথ অলরাউন্ডার, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সেরা অলরাউন্ডারও।

অনেক বিতর্ক পেছনে ফেলে ভারতের মাটিতে যাচ্ছেন নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে, অনেক নাটকের পর অধিনায়কত্বও তাঁর কাঁধে। কিন্তু খেলোয়াড়ের নাম সাকিব বলেই বিতর্ক ঠেলেও বিশ্বাস শক্তি জোগায় – সাকিব আলো ছড়াবেন। যেমনটা ছড়িয়েছেন ২০১৯ বিশ্বকাপে – ৮ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৬০৬ রান আর বল হাতে ১১ উইকেটে। মাগুরার ছেলে সাকিব বিশ্বমঞ্চে সব সময়ই উজ্জ্বল – এ নিয়ে পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব আগের চার বিশ্বকাপে ২৯ ম্যাচে ৪৫.৮৪ গড়ে ১১৪৬ রান যেমন করেছেন, তেমনি ৩৪ উইকেটও নিয়েছেন!

শেষবেলায়ও রাঙিয়ে ফিরবেন?  

 

ভূমিকা: বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার

ম্যাচ: ২৪০    

ইনিংস: ২২৭

রান: ৭৩৮৪ 

গড়: ৩৭.৬৭ 

স্ট্রাইক রেইট: ৮২.৮৫

সর্বোচ্চ: ১৩৪*

১০০/৫০: ৯/৫৫ 

উইকেট: ৩০৮ 

ইকোনমি: ৪.৪৪ 

 

বিশ্বকাপে পারফরম্যান্স

ম্যাচ: ২৯

রান: ১১৪৬    

সর্বোচ্চ: ১২৪*

গড়: ৪৫.৮৪

স্ট্রাইক রেইট: ৮২.২৬ 

১০০/৫০: ২/১০

উইকেট: ৩৪

সেরা: ৫/২৯

শেন ওয়ার্নের জন্মদিনে তাঁর মেয়ে
স্বর্গে স্থায়ী ঠিকানা খুঁজে নেওয়া এক বাবার জন্মদিনে তাঁর মেয়ের শুভেচ্ছা। মেয়ের ব্রুকের নামটা অত পরিচিত না হলেও বিশ্ববিখ্যাত বাবাকে ক্রিকেটে এমন কেউ নেই যিনি চেনেন না - শেন ওয়ার্ন। বেঁচে থাকলে আজ...
আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার কদিন পর ২০২২ সালের মাঝের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল। সেই যে আড়ালে গেলেন, গ্রাহাম থর্পের আর শিরোনামে ফেরা হয়নি।
ব্লাড ক্যানসারে ভুগছিলেন অনেকদিন ধরে। লন্ডনে তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিল পরিবার। গত মাসেই ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক ও তাঁর সাবেক সতীর্থ কপিল দেব এবং সন্দীপ পাতিল ভারতের ক্রিকেট...
গতকাল তাঁর কাউন্টি ওরচেস্টারশায়ারের ‘সেকেন্ড ইলেভেনে’র হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচে খেলেছেন। তিনটা উইকেটও নিয়েছেন। অথচ আজ সেই জশ বেকারকে নিয়ে লিখতে হচ্ছে শোকগাথা! ২০ বছর বয়সেই অন্যলোকে পাড়ি...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর