বলছেন গত তিনবারের সফল ভবিষ্যদ্বক্তা

এবার বিশ্বকাপ জিতবে ভারত বা বাংলাদেশ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:৪২ পিএম

সংখ্যাতত্ত্ব ব্যবহার করে ভবিষ্যদ্বাণী করেন গ্রিনস্টোন লোবো। ২০১১, ২০১৫, ২০১৯ বিশ্বকাপের বিজয়ী কে হবে- সেটা আগেভাগেই জানাতে পেরেছিলেন সংখ্যাতত্ত্ব ব্যবহার করে। এবারও তিনি ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির হয়েছেন। তাঁর কথা অনুযায়ী এবার বিশ্বকাপ জেতার সম্ভাবনা শুধু দুটি দেশের- ভারত ও বাংলাদেশ!

টাইমস অব ইন্ডিয়ার এক ভিডিওতে এই ভবিষ্যদ্বক্তা দাবি করেছেন, গত কয়েকটি বৈশ্বিক টুর্নামেন্টে ১৯৮৬ সালে যাদের জন্ম তারা সাফল্য পেয়েছেন। এবং এরপর ওই টুর্নামেন্টে ১৯৮৭ সালে জন্ম নেওয়া খেলোয়াড়রা সাফল্য পেয়েছেন।

গ্রিনস্টোন লোবো বলেছেন ১৯৮৭ সালে জন্ম নেওয়া নোভাক জোকোভিচ কদিন আগেই ছাড়িয়ে গেছেন রাফায়েল নাদালকে, যাঁর জন্ম ১৯৮৬ সালে। ২০১৮ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। ফ্রান্স অধিনায়ক উগো লহিসের জন্ম ১৯৮৬ সালে। ওদিকে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন ১৯৮৭ সালে জন্ম নেওয়া লিওনেল মেসি।

ক্রিকেটেও ২০১৯ বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক এউইন মরগানের জন্ম ১৯৮৬ সালে। তাই লোবোর দাবি, এবার বিশ্বকাপ জিততে চলেছে এমন দল, যার অধিনায়কের জন্ম ১৯৮৭ সালে। আর এমন অধিনায়ক শুধু দুজন, ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান।

১৯৮৭ সালের ২৪ মার্চ জন্ম সাকিবের, ওদিকে রোহিতের জন্ম সে বছরই ৩০ এপ্রিল। তবে লোবোর ধারণা, শেষ পর্যন্ত রোহিতের হাতেই উঠবে বিশ্বকাপ, ‘সাকিব আল হাসান ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বাংলাদেশে অত ভালো দল না। অন্য যে অধিনায়ক ১৯৮৭ সালে জন্ম নিয়েছেন, তিনি আমাদের রোহিত শর্মা। উনিই বিশ্বকাপ জিততে চলেছেন।’

২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের বেলাতে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন গ্রিনস্টোন লোবো। ২০০৮, ২০১২ ও ২০১৬ ইউরো এবং ২০১০ ও ২০১৮ বিশ্বকাপের ক্ষেত্রে আগেই বিজয়ীর নাম বলতে পেরেছিলেন।

তবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভার বিজয়ী হবে-এই ভবিষ্যদ্বাণীটা সঠিক হয়নি। পাকিস্তান সেমিফাইনালে উঠবে না, এই কথাও ভুল প্রমাণিত হয়েছিল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
তবে ঘরের মাঠে নয়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আর ওই সফরে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন লিটন দাস-নাজমুল হোসেন শান্তরা। দেশীয় সংবাদমাধ্যম...
জাতীয় দলে তিন সংস্করণেই খেলেন শরীফুল। সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছেন। এমন অবস্থায় কাউন্টিতে বাড়তি চারটি ম্যাচ শরীফুলের ওপর চাপ আরও বাড়াতে পারে বলে মনে করেন নাফীস। বিসিবির এই কর্মকর্তার...
সুরিয়াভানশির জার্সি নম্বর ছিল মূলত ১৩। কিন্তু মাঠ ছাড়ার সময় দেখা গেছে, দশকের ঘরে থাকা ১ সংখ্যাটি টেপ দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে জার্সি নাম্বার হিসেবে শুধু ৩ সংখ্যাটি দেখা যাচ্ছিল। তবে ঠিক কী...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর